টলিউডে তিনি বরাবরই সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তবে প্রতিবারই তাঁর গল্প বলার ধরনে থাকে এক অদ্ভুত ম্যাজিক। তিনি জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার তিনি নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘তারপর’। আর ছবি ঘোষণার প্রথম ধাপেই বড়সড় চমক দিলেন পরিচালক। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার, যা একঝলকেই কেড়ে নিয়েছে সবার নজর।
আরও পড়ুন: CEC জ্ঞানেশের নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করে শাস্তিমূলক পদক্ষেপের দাবি: শীর্ষ আদালতে দায়ের PIL
সাধারণত সিনেমার পোস্টারে অভিনেতা-অভিনেত্রীদের চেনা লুক বা ছবির কোন দৃশ্য তুলে ধরা হয়। কিন্তু ‘তারপর’ ছবির পোস্টারটি একেবারেই ব্যতিক্রমী। সেখানে গ্রাফিক্স এবং রঙের ব্যবহারে এক অদ্ভুত রহস্য ও অভিনবত্বের ছোঁয়া রয়েছে। পোস্টারটি দেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের মতে, ছবির নাম ‘তারপর’ এবং পোস্টারের এই রহস্যময় ডিজাইন— দুইয়ে মিলে একটা গভীর কৌতূহল তৈরি করছে, যা দর্শকদের সিনেমা হলের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
আরও পড়ুন: Asian Games: অ্যাথলেটিক্স ছেড়ে শুটিং, মৃত্যু মুখ থেকে ফিরে এসে সোনা জয়ী কমলজিৎ
এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে টলিউডের দুই তুখোড় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষের যুগলবন্দী। এর আগে ‘ভিঞ্চি দা’ বা ‘dwellers’-এর মতো প্রোজেক্টে তাঁদের অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই দুই পাওয়ারহাউস পারফর্মারকে একসঙ্গে পর্দায় দেখাটা সিনেমা প্রেমীদের জন্য এক বড় প্রাপ্তি হতে চলেছে। জানা গেছে, ছবিতে দুই অভিনেতার চরিত্রেরই একাধিক শেডস রয়েছে, যা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: ‘গাঙ্গুবাঈ’ থেকে ক্যাবারে ড্যান্সার! আলিয়ার রেট্রো লুকে আগুন নেটপাড়ায়
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই সম্পর্কের টানাপোড়েন, মনস্তাত্ত্বিক জটিলতা আর একরাশ আবেগের কোলাজ। তিনি বলেন, আমরা সাধারণত কমফর্ট জোনের বাইরে বেরতে চাইনা। কিন্তু পরিস্থিতির কারণে যদি কখনও কমফর্ট জোনের বাইরে বেরতে হয় তখন মানুষের প্রতিক্রিয়া ঠিক কী হয় সেই গল্পই বলবে এই ছবি। এই গল্পের কেন্দ্রে রয়েছেন পাঁচজন মানুষ। তাঁদের সামাজিক পরিচয় আলাদা, পেশাও আলাদা। এমনকি তাঁরা একে অপরের সঙ্গে খুব বেশি কথাও বলেন না। কিন্তু এমন পরিস্থিতি আসে যখন এই পাঁচজনকে একসঙ্গে টানা দু’দিন কাটাতে হয়, তখন কীভাবে বদলে যায় সম্পর্কের সমীকরণ, বোঝাপড়া এবং নিজেদের দেখার দৃষ্টিভঙ্গি- সেই কথাই বলবে ‘তারপর’।
আরও পড়ুন: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, আটক একাধিক বিরোধী নেতারা
তবে এই ছবির পোস্টারের পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষের একফ্রেমে ফিরে আসার খবর ছবিটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগেই অনির্বাণের ব্যান্ড হুলিগানিজমের একটি গানে ‘সনাতন-সনাতনী’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন রুদ্রনীল। সেই ঘটনার পর একই ছবিতে তাঁদের মুখোমুখি উপস্থিতি নিয়েও স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। কৌশিকের পরিচালনায় অনির্বাণের এটা প্রথম কাজ। দু’জনেই দুর্দান্ত অভিনেতা। তবে পর্দায় তাঁদের রসায়ন কেমন হয়, তা জানা যাবে ছবি মুক্তির পরই। আপাতত কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ভাবনা এবং তারকা সমাবেশে ‘তারপর’ যে প্রত্যাশা তৈরি করেছে, সেটাই আলোচনার কেন্দ্রে। খুব শীঘ্রই ছবির শুটিং এবং মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। এখন দেখার, পোস্টারের এই অভিনবত্ব বড় পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারে।
















