বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। চারদিকে যখন কেনাকাটার ধুম, ঠিক তখনই স্বামী নীলাঞ্জন ঘোষের কাছে এক্কেবারে ঘরের মেয়ের মতো আদুরে বায়না জুড়ে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কাটানো কিছু সুন্দর ও রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে ইমন লিখেছেন, “শুধু মনে রেখো, পুজো আসছে, আর আমার কিন্তু একটাও নতুন জামা নেই”।

আরও পড়ুন: জ্ঞানেশের বিরুদ্ধে ফের ‘ইমপিচমেন্ট’! তৈরি হচ্ছে নতুন খসড়া

কাজের ব্যস্ততার বাইরেও জীবনের নানা ছোট-বড় আপডেট মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ইমন। সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেসবুকে স্বামীর সঙ্গে কিছু মিষ্টি ছবি পোস্ট করে মনের কথা উজাড় করে দিয়েছেন তিনি। নীলাঞ্জনকে নিজের জীবনের ‘নিরাপদ আশ্রয়’ উল্লেখ করে ইমন লিখেছেন, “আমি যেমন, ঠিক তেমন ভাবেই ও আমায় আপন করে নিয়েছে। এমন একজন মানুষ যে সত্যিকারের সৎ, অনবদ্য সঙ্গীতশিল্পী, সেরা ছেলে, সেরা ভাই, দারুণ একজন বন্ধু এবং সবচেয়ে বড় কথা, আমার বর” ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে গায়িকা আরও বলেন যে, নীলাঞ্জন তাঁর জীবনে এসে সমস্ত ক্ষত সারিয়ে তুলেছেন।

আরও পড়ুন: মোবাইলে আসক্তি উধাও! শিশুর ফোকাস বাড়াবে নতুন ‘গেম ট্রিক’

তবে পুরো পোস্টের আবেগ ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে ইমনের শেষ লাইনের সেই মিষ্টি ও মজাদার ধমক-মিশ্রিত আবদার। পুজোয় বাকিরা যখন শপিং ব্যাগ গোছাতে ব্যস্ত, তখন ইমনের এই ‘একটাও জামা না থাকার’ অভিযোগ যে আসলে বরের থেকে পুজোর উপহার আদায় করার এক দারুণ কৌশল, তা বুঝতে বাকি নেই কারও।

পাঁচ বছরের সুখী দাম্পত্যে তাঁদের এই খুনসুটি ও পারস্পরিক ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরাও। এখন দেখার, স্ত্রীর এই আদুরে বার্তার পর মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ইমনকে কী সারপ্রাইজ উপহার দেন!