ছুটির দিনের সকালে বাংলা বিনোদন জগতে দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টলিউড পরিচালক রাজা সেন (Raja Sen)। দীর্ঘদিন ধরে চলছিল অসুস্থতার সঙ্গে লড়াই। জিততে পারলেন না 'দামু' পরিচালক। জীবনযুদ্ধে পরাজিত হয়ে পৃথিবীতে বিদায় রাজার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
খ্যাতনামা প্রবীণ চলচ্চিত্র নির্মাতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের সমস্যা থেকে ধীরে ধীরে হৃদযন্ত্রের অস্বাভাবিকতাও লক্ষ্য করেন চিকিৎসকরা। বেন্টিলেশনে রেখেও তাঁকে বাঁচানো যায়নি। শোকস্তব্ধ টলিউড।দীর্ঘ সাত বছর আগে অর্থাৎ ২০১৯-এ শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা, দর্শকের উপহার দিয়েছিলেন 'ভালবাসার বন্ধু'।দীর্ঘ কেরিয়ারে একাধিক ধারাবাহিক ও ছবি পরিচালনা করেছেন।১৯৯৬ সালে বাংলা ছবি ‘দামু’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তবে তাঁর কাজের ঝুলিতে রয়েছে একাধিক তথ্যচিত্রও। পরিচালকের বড় মেয়ে জার্মানিতে থাকায় তিনি বাবার শেষযাত্রায় অংশ নিতে পারবেন না বলে জানা গিয়েছে।
















