বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয় অভিনেত্রীকে নিয়ে রটা এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ৯০ ছুঁই ছুঁই অভিনেত্রী আপাতত সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন বলে পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে। এদিকে, এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ভুয়ো খবর রটানোয় অভিনেত্রীর পরিজন ও অনুরাগীরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন।
কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার
Sponsored

টলিউডের স্বর্ণযুগের এই কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে আচমকাই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে তিনি অত্যন্ত অসুস্থ। স্বাভাবিকভাবেই প্রবীণ অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে সকাল থেকে পরিজনদের কাছে ফোনে উপচে পড়তে থাকে কল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রীর সহকারীরাও। সাবিত্রী চট্টোপাধ্যায়ের এক সহকারী বলেন, “কোথা থেকে এই সব ভুয়ো খবর রটে জানি না। সকাল থেকে ফোন ধরতে ধরতে পাগল হওয়ার দশা। একটা সুস্থ মানুষকে অসুস্থ সাজিয়ে কী লাভ! উনি সুস্থ আছেন, ওঁকে ভালো থাকতে দিন।”
উল্লেখ্য, বছর দুয়েক আগে বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন অভিনেত্রী। সেই সময় দীর্ঘ বিরতির পর সুস্থ হয়ে পুনরায় ছোটপর্দায় কাজ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। বয়স বাড়লেও তাঁর অভিনয়ের তেজ যে বিন্দুমাত্র কমেনি, তা ভক্তরা ভালোই জানেন। তবে এদিনের এই ঘটনায় ক্ষুব্ধ স্টুডিও পাড়াও।
আরও পড়ুন- নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







