ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী প্রেক্ষাপটের জেরে এই ছবি নিয়ে আপত্তি জানায় কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক। এরপরই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব ভাইজানের অনুরাগীরা। কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে ৫৬ ইঞ্চির ছাতি নিয়েও চিনকে এতটাই ভয় পান নরেন্দ্র মোদি (Narendra Modi)? কটাক্ষ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির(Dhruv Rathee)।
ভয় পাচ্ছেন মোদি! 'মাতৃভূমি' মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!
Sponsored

বলিউড অভিনেতা সলমনের দেশাত্মবোধক ছবি প্রথম থেকেই একাধিক বাধার মুখে পড়েছে। সিনেমার নাম 'ব্যাটেল অফ গালওয়ান' বদলে 'মাতৃভূমি' করা হয়েছে। বারবার বেজিংয়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে পুরো শ্যুটিং ইউনিটকে। এবার খবর অনুরাগীদের প্রতীক্ষার প্রহর আরও বাড়বে। ছবির বিষয়বস্তু যেহেতু চিন বিরোধী, তাই মোদি মন্ত্রকের তরফে এ ছবি মুক্তি পাওয়ার ক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশানুযায়ী ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে কোথাও চিনের নাম উল্লেখ করা যাবে না- এহেন নির্দেশিকা নাকি অনেক আগেই সলমন খান-সহ নির্মাতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঝলকে দেখা গেছে লাল ফৌজের দেশের প্রসঙ্গ একদম স্পষ্ট। এরপরই আপত্তি তোলে কেন্দ্র। আসলে 'কাপুরুষ' প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, এভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন ধ্রুব। এক্স হ্যান্ডেল পোস্টে দর্শকদের উদ্দেশে ইউটিউবারের মন্তব্য, “আপনাদের শুধু মনে করিয়ে দিলাম— ওই ‘৫৬ ইঞ্চির কাপুরুষ’ চিনবিরোধী কোনও সিনেমা প্রদর্শনের অনুমতি দিতেও এতটাই ভীত।” শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে ‘মাতৃভূমি’র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। কিন্তু এরপরেও সিনেমাকে মুক্তির জন্য ছাড়পত্র দিতে পারছে না মোদি সরকারের মন্ত্রক। ফলে সলমন অনুরাগীদের প্রতীক্ষার প্রহর গোনা কখন শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







