সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে কান পাতলেই এমনই সব অভিযোগ শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে। ফারহান আখতার (Farhan Akhtar) পরিচালিত 'ডন ৩' (Don 3) সিনেমা মাঝপথে ছেড়েছেন রণবীর। এরপরই অভিনেতার কাছ থেকে মোটা অংকের ক্ষতিপূরণ দাবি করেন পরিচালক। পাল্টা তা দিতে অস্বীকার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের 'খিলজী' অভিনেতা।
ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে 'ডন' বিতর্ক
Sponsored

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমার প্রথম ভাগের সাফল্যের পর থেকেই ফারহান আখতারের সঙ্গে রণবীরের দূরত্ব বেড়েছে। বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ (Don 3) ছেড়ে রণবীর এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং ভিডিও ঠিক করে ফেলেছেন। মাঝপথে এভাবে সিনেমা ছেড়ে দেওয়ায় বেজায় চটেছেন জাভেদ-পুত্র। সুপারস্টারের থেকে প্রায় চল্লিশ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেন ফারহান বলে শোনা যায়। এরপরই দু'পক্ষের সঙ্গে আলোচনায় বসে 'প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া'(producers guild of India)। সেখানেই অভিনেতা জানান প্রযোজনার সংস্থার থেকে কোনও টাকা না নেওয়ায় ক্ষতিপূরণ দেওয়ার কোনও দায় তাঁর নেই। উদাহরণ হিসেবে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ সংক্রান্ত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সিনেমার শুরুর কথা থাকলেও শুটিং প্রস্তুতি নিয়েও সেই কাজ বন্ধ হয়ে যায়। অথচ তখন রণবীর কোনও ক্ষতিপূরণ দাবি করেন নি বলেই বৈঠকে জানান।
-
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













