কলকাতা ২৯°সে
ব্রেকিং
আমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্টআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্ট
বিনোদন

সরকার বদলে সুমনের ডিগবাজি "আমি তৃণমূলপন্থী নই", 'এবার উনি বিজেপি হবেন', তোপ তসলিমার

সরকার বদলে সুমনের ডিগবাজি "আমি তৃণমূলপন্থী নই", 'এবার উনি বিজেপি হবেন', তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা শিল্পীর হঠাৎ দাবি, তিনি নাকি তৃণমূলপন্থী নন! পরিবর্তনের ট্রেন্ডে গা ভাসিয়ে কবীরের মন্তব্য, "আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন।" এহেন 'সুযোগ সন্ধানী' শিল্পীর ডিগবাজিতে তোপ দেগেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasreen)। লেখিকার কটাক্ষ, এবার তাহলে হাতেপায়ে ধরলে কবীর হয়তো বিজেপি হতে বেশি সময় নেবেন না।

Sponsored

Sranchi In Article

মমতা যখন বাংলার সিংহাসনে ছিলেন তখন তাঁর স্তুতি গাইতে দেখা গেছে কবীরকে। গত মার্চ মাসে ধর্মতলার ধর্না মঞ্চেও তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বর্ষীয়ান শিল্পীর এই 'ডিগবাজি' অনেকেরই চোখে লাগছে। তৃণমূলের ভরাডুবির পর কবীর সুমন বলেন, “আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর না। তিনি পারেননি। ” শিল্পীর এই সাক্ষাৎকার দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সমালোচনা আর কটাক্ষের বন্যা। সেই সুর ধরেই এবার কবীরকে খোঁচা তসলিমার।

রাজ্য রাজনীতির পালাবদলে নিমেষের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন বাংলার সাহিত্য-সংস্কৃতি-বিনোদন জগতের একঝাঁক চেনা মুখ। তাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন সুমন। সংশ্লিষ্ট ইস্যুতে শিল্পীকে ধুইয়ে দিয়েছেন তসলিমা। লেখিকার মন্তব্য, “তিনিই তো বলেছিলেন, "আজ থেকে ৩০০ বছর পর মমতার নামে পুজোআচ্চা হবে, মন্দিরও হবে। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গানও বেঁধেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে একটি গান বেঁধেছিলেন। কবীর সুমন কেবল গানই বাঁধেননি। তিনি ‘মমতা’ নামে একটি নিজস্ব রাগ তৈরি করে তাতে বাংলা খেয়াল গেয়েছিলেন। ‘মমতার জন্য’ শীর্ষক একটি বিশেষ গানও বেঁধেছিলেন তিনি। এত গান লেখার জন্য এবং গাওয়ার জন্য কি কেউ তাঁকে হাতে পায়ে ধরেছিল?" এখানেই শেষ নয়, সুমনের পুরনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তসলিমা বলেন, মাথায় সাদা গোল টুপি পরে মমতার নামে মন্দির হবে ঘোষণা করেছিলেন যিনি তিনি কি এবার একটু হাতেপায়ে ধরলে বিজেপিতে চলে যাবেন? প্রথমে নিজেকে কমিউনিস্ট বলতেন কবীর, পরে তিনি তৃণমূলপন্থী। এবার বাংলার রং বদলাতেই নিজের ধান্দাবাজ চরিত্রের রূপ প্রকাশ করে ফেললেন 'জাতিস্মর' স্রষ্টা। একদা বাংলা সংগীত জগতে ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি, তাঁর এই ধরনের মানসিকতা ও মন্তব্যে বেজায় চটেছেন শিল্পীর অনুরাগীরাও।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →