Site Logo

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

EBBS Desk·
‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১ ছবির একটি চরিত্র নকল করার অভিযোগে আদালত তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। গোয়ায় আয়োজিত ৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র (Goa international film festivals ) উৎসবে এই ঘটনার সূত্রপাত। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন বলেন, “আপনি একজন অভিনেতা। মানুষ আপনাকে দেখে প্রভাবিত হন। তাই আপনি সেই দায়িত্ব এড়াতে পারেন না। নকল করতে পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার আপনার নেই। আপনি রণবীর সিং হোন বা যে-ই হোন মুখ সামলে কথা বলতে হবে।'' আদালত জানিয়ে দিয়েছে বিষয়টি ইচ্ছাকৃত ছিল কি না, সেটা মামলার শুনানির সময় খতিয়ে দেখা হবে।

Sponsored

Sranchi In Article

প্রসঙ্গত, রণবীর সিংয়ের ঘটনায় বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন রণবীর। পরপর দুবার পুলিশের তরফে নোটিশ পান রণবীর। এরপরেই মামলাটি খারিজের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন রণবীর এবং দ্রুত শুনানির আবেদন জানান। তবে এমতাবস্থায় বিচারপতি এম নাগপ্রসন্ন সাফ জানিয়ে দেন অভিনেতা বলেই বিশেষ সুবিধা পাওয়া যাবে না। অভিযুক্ত বলিউড তারকা বলে মামলাকে অগ্রাধিকার দিতে হবে সেটা হবে না। তবে এদিন শুনানির পর আদালত নির্দেশ দেয়, আপাতত তাঁর বিরুদ্ধে ২ মার্চ পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তদন্ত চলাকালীন রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ঘটনার পর তিনি প্রকাশ্যে ক্ষমাও চাইলেও সমালোচনা কিন্তু একেবারেই থামেনি। আরো পড়ুন: যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

9h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

4d ago

More from বিনোদন

View All →