ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং” পেল বাফটা ২০২৬ পুরষ্কার।হলিউডকে পিছনে ফেলে জয়জয়কার ভারতীয় ছবির। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জয় ফারহান আখতারের এই সাফল্য অর্জনের পরেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী
Sponsored

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি খুবই আনন্দিত মণিপুরী ছবি 'বুং' ২০২৬ সালের বাফটা পুরষ্কারে ইতিহাস রচনা করেছে। সমস্ত প্রতিকূলতার পরেও, এই ছবিটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের খেতাব অর্জন করেছে, এই মর্যাদাপূর্ণ বিভাগে জয়ী হয়ে প্রথম ভারতীয় প্রযোজনা হয়ে উঠেছে। 'বুং'-এর সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের আমার আন্তরিক অভিনন্দন! আপনি পুরো জাতিকে গর্বিত করেছেন।
আন্তর্জাতিক মঞ্চে বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার মুকুট ‘বুং’য়ের মাথায়। মণিপুরের উপত্যকার এক ছোট্ট ছেলে ‘বুং’-এর সারল্য আর ভালোবাসার গল্প এটি। নবাগত পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ‘বুং’ ছবিটি বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার বাফটার ট্রফিও ছিনিয়ে আনল। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ রবিবার রাতের অনুষ্ঠানে ঘোষণা করা হয় ‘সেরা শিশু ও পারিবারিক ছবি’ বিভাগে জয়ীর নাম।
আরও পড়ুন - জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







