শ্রাবণের সন্ধ্যায় কলকাতায় জমকালো সংগীতের আসর। গুর দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহাজাতি সদনে আয়োজন করা হয়েছিস এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যার। একটা সময় ছিল য়খন গান লিখছেন সাহির লুধিয়ানবি, সুর দিচ্ছেন শচিন দেব বর্মন, গাইছেন গীতা দত্ত বা মহম্মদ রফি, আর চিত্রায়ণ করছেন গুরু দত্ত। 

 

গুরু দত্তের কাজ এবং তাঁর ব্যক্তি জীবন আলাদা করা খুব মুশকিল। কারণ এই দুই এর মাঝের সীমারেখা গুরু মানতেন না। যেমন “কাগজ কে ফুল”, যা প্রায় ব্যক্তি জীবনের সাথে মিলে যায়। কৃতি ইভেন্টের পক্ষ থেকে বর্তমান সময়ের অন্যতম সেরা সংগীত শিল্পী ও কবির যুগলবন্দির আয়োজন করা হয় গুরু দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদনে।

 

এই অনুষ্ঠানে “নক্ষত্র সমাবেশ” যে-সব অসাধারণ মেলোডির জন্ম দিল। গান গাইলেন বর্তমান সময়ের অন্যতম সেরা রবীন্দ্র সংগীত শিল্পী জয়তী চক্রবর্তী।, তবে তাঁর কণ্ঠে গীতা দত্তের গান কলকাতা এর আগে শোনেনি। জয়তীর পাশাপাশি সুরের ছন্দে দর্শকদের মাতিয়ে দিলেন বর্তমান প্রজন্মের দুই অসম্ভব প্রতিভান শিল্পী শৌনক ও শোভন। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় করেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দর্শকরা ফিরে গেলেন পুরানো নস্ট্যালজিয়া।