কলকাতা ২৯°সে
ব্রেকিং
ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা ‘অস্থায়ী সিদ্ধান্ত’: রায়ে জানাল কলকাতা হাই কোর্ট, মামলা গেল সিঙ্গল বেঞ্চেকলকাতা বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টে
বিনোদন

সিনেমা হিট করাতে 'ন্যাড়া' মাথায় মন্দিরে 'জওয়ান' নায়িকা!

সিনেমা হিট করাতে 'ন্যাড়া' মাথায় মন্দিরে 'জওয়ান' নায়িকা!

ইচ্ছেপূরণের জন্যও অনেকেই নানা ধরনের মানত করে থাকেন দেবতার কাছে। কিন্তু সিনেমা হিট করাতে এমন সাহসী পদক্ষেপ করতে সাম্প্রতিককালে কোনও বলিউড অভিনেতা-অভিনেত্রীকে দেখা যায়নি। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। শাহরুখ খানের 'জওয়ান' নায়িকা চরিত্রের স্বার্থে নয়, বরং মানত পূরণের জন্য মাথা মুড়িয়ে পৌঁছে গেলেন তিরুপতি মন্দিরে!ইতিমধ্যেই নায়িকার সেই 'লুক' সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (ছবির সত্যতা যাচাই করা হয়নি)।

Sponsored

Sranchi In Article

আগামী ২৬ অগাস্ট মুক্তি পেতে চলেছে যশ (Yash) , নয়নতারা, কিয়ারা অভিনীত 'টক্সিক' (Toxic)। টিজার মুক্তি থেকে গান প্রকাশ্যে আসা পর্যন্ত সমালোচনার ঝড় এই সিনেমাকে ঘিরে। অতিরিক্ত মাত্রায় যৌনতা প্রদর্শন, নারীদেহকে ভোগ্যবস্তু হিসেবে উপস্থাপিত করা এবং মাত্রাতিরিক্ত হিংসাত্মক দৃশ্যাবলীর কারণে এ ছবি মুক্তির আগে থেকেই বিতর্কের শীর্ষে রয়েছে। পরিচালক গীতুমোহন দাসের 'টক্সিক' নিয়ে যখন বারবার সমালোচিত হচ্ছেন নায়ক, ঠিক তখনই সিনেমার অন্যতম নায়িকা নয়নতারা 'ন্যাড়া' মাথায় পৌঁছে গেলেন তিরুপতি মন্দিরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বেশ কিছু ছবির ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে সাদা সালোয়ার স্যুট, সবুজ ওড়না নিয়ে মাথা কামিয়ে মন্দির চত্বরে হাঁটছেন নয়নতারা। সত্যিই কি টক্সিকের (Toxic) বক্সঅফিসে লক্ষ্মীলাভের আশায় তিনি তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছেন নাকি অন্য কোনও কারণ তা নিয়ে অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

জল্পনা যখন ক্রমাগত বড় আকার দিচ্ছে তখনই জানা গেল আসল খবর। নায়িকা মোটেই লুক চেঞ্জ করেন নি। সবটাই হয়েছে AI কারসাজিতে। ভাইরাল ছবিগুলি মাস পাঁচেক আগেকার। স্বামীর সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও তখনও তিনি ন্যাড়া হননি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কাণ্ড ঘটানো হয়েছে। নেপথ্যে কারা তা এখনও স্পষ্ট নয়। নয়নতারার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →