মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি ‘নেভারমাইন্ড’-এর ট্রেলার। শহরের এক প্রেক্ষাগৃহে আয়োজিত এই তারকাখচিত অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। ছবির পরিচালক চৈতী ঘোষাল এবং প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তের এই যৌথ প্রয়াসকে সাধুবাদ জানাতে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা।
পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম
Sponsored

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক রূপম ইসলাম, বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, নিখিল জৈন এবং ছবির তরুণ শিল্পী অমর্ত্য ও অনুষা।
নিজের প্রথম ছবি নিয়ে আবেগঘন চৈতী ঘোষাল তাঁর প্রয়াত বাবা ও বিশিষ্ট অভিনেতা শ্যামল ঘোষালের কথা স্মরণ করেন। ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তের অকুণ্ঠ প্রশংসা করে গৌতম ঘোষ বলেন, ঋতুপর্ণা যেভাবে নতুন পরিচালক ও প্রতিভাদের পাশে দাঁড়ায়, তা টলিউডের জন্য অত্যন্ত ইতিবাচক। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ও ঋতুপর্ণা ও চৈতীর এই মেলবন্ধনকে স্বাগত জানান।
ছবির অন্যতম বড় আকর্ষণ এর সঙ্গীত। রকস্টার রূপম ইসলাম জানান, পার্ক স্ট্রিটের সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে মাথায় রেখেই তিনি ছবির গান ও আবহ সঙ্গীত তৈরি করেছেন। ছবির চিত্রনাট্যকার সম্রাট ও স্ক্রিনপ্লে লেখক মিতালী জানান, কলকাতার একটি বার-কে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। আগামী ৩রা জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
আরও পড়ুন - মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







