বলিউডের সিংহাসনে এখন শুধুই 'ধুরন্ধর' (Dhurandhar) রাজ্যপাট। রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনয় ক্ষমতার জোরে বড়পর্দায় ছবি রিলিজ করতে ভয় পাচ্ছেন অন্যান্য প্রযোজকরা। ১৯ মার্চ 'ধুরন্ধর- দ্য রিভেঞ্জ' (Dhurandhar The Revenge) মুক্তি পায়। একের পর এক রেকর্ড ভেঙে গড়ে এই ছবির মুকুটে এখন নয়া পালক। পুষ্পা ২-কে (Pushpa 2) টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ধুরন্ধর ২। 'পাঠান', 'জওয়ান', 'দঙ্গল' - এসব ছবিকে পিছনে ফেলে এসেছে বহুদিন আগেই, এবার লক্ষ্য 'বাহুবলী ২'-র রেকর্ড ভাঙা।
রণবীরের নয়া রেকর্ড, ভারতীয় ছবি হিসেবে তৃতীয় সর্বোচ্চ ব্যবসা ‘ধুরন্ধর ২’-র!
Sponsored

'ধুরন্ধর' ছবির প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, সিক্যুয়েলও দৌড়বে। মুক্তির পঞ্চম সপ্তাহেও দেখা গেল ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। উচ্ছ্বসিত রণবীরের অনুরাগী থেকে বলিউডের অন্যান্য পরিচালক প্রযোজকরাও। এমনকি বিটাউনের উন্নতির স্বার্থে অক্ষয় অভিনীত ‘ভূত বাংলা’ মুক্তির দিনক্ষণও পিছিয়ে দিতে দুবার ভাবেননি প্রযোজক একতা কাপুর। যদিও এত কিছুর পরও প্রশ্ন, আদিত্য ধর পরিচালিত এই ছবি কি সত্যিই এবার ‘বাহুবলী ২’কে টেক্কা দিতে পারবে? ধুরন্ধর যে মাইলস্টোন গড়ছে এবং আগামীতেও সেটা চলবে তা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই। বক্স অফিসের হিসেব বলছে ‘বাহুবলী দ্য কনক্লুশন’-র মোট প্রাপ্তি ১৮১০.৬০ কোটি। আর ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী মুক্তির ৩১ দিন পর্যন্ত ‘ধুরন্ধর ২’র বিশ্বব্যাপী আয় ১৭৪৯.০১ কোটি টাকা। অর্থাৎ প্রভাসকে ছুঁতে হলে রণবীরের প্রয়োজন আরও ৬০ কোটি। নতুন রেকর্ডের ব্যাপারে আশাবাদী বলিউড।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







