অ্যাকশন থ্রিলার 'মাইসা'-তে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন গুরুতর আহত দক্ষিণী সিনে জগতের সুপারস্টার রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ৷নিতম্বে আঘাত পেতেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানান, নায়িকার নিতম্ব ও কোমরের মাঝে একটা পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সাধারণত ক্রীড়াবিদদের এই ধরনের সমস্যা দেখা যায়। আপাতত দেড় মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বিনোদন জগতের 'ন্যাশনাল ক্রাশ'কে।

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে রশ্মিকা এখন বলিউডেও সমানতালে কাজ করছেন। সলমন, রণবীর, শাহিদদের সঙ্গে তাঁর জুটি দশকের প্রশংসা পেয়েছে। নাচে পারদর্শী 'পুষ্পা' নায়িকার দুর্ঘটনার খবরই মন খারাপ অনুরাগীদের।বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি 'মাইসা'-তে রশ্মিকাকে গোন্ড উপজাতির এক নারীর চরিত্রে দেখা যাবে। চিত্রনাট্য অনুযায়ী এটাই প্রধান চরিত্র। এই ছবিতে চুটিয়ে অ্যাকশন করতেও দেখা যাবে রশ্মিকাকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সতীর্থরাও।