কলকাতা ২৯°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা রাখেন পারমিতা মুন্সী (Paromita Munshi), আর শর্ট ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। দীর্ঘ বিরতির পর আবার নতুন রূপে দর্শকের সামনে ফিরছে এই ছবি। ৩১ জানুয়ারি থেকে হিপিক্স ওটিটি অরিজিনালে (Hipix OTT Original) সিনেমাটি দেখা যাবে।

Sponsored

Sranchi In Article

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra)। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন কবির সুমন (Kabir Suman)। মুক্তির পর থেকে গত দশ বছরে দেশের পাশাপাশি বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দ্য লাস্ট ট্রাম’ (The Last Tram)। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। সম্প্রতি টেলি অ্যাওয়ার্ডস লস এঞ্জেলেস ২০২৬ (Telly Awards Los Angeles 2026)-এর ‘ক্যাপচার দ্য অরিজিনাল’ (Capture the Original) বিভাগে মনোনয়ন পেয়ে আরও একবার আলোচনায় এসেছে সিনেমাটি।

ছবির গল্প তৈরি হয়েছে তিন চরিত্রকে ঘিরে—চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র এবং কলকাতার ট্রাম। ট্রাম মানেই শহরের মানুষের কাছে পুরনো দিনের স্মৃতি। পরিচালক এই ছবিতে দেখাতে চেয়েছেন, ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয়, সে নিজেই যেন এক জীবন্ত চরিত্র। না পাওয়া ভালোবাসার গল্পই ‘দ্য লাস্ট ট্রাম’। যেখানে অপ্রাপ্তির মাঝেই লুকিয়ে থাকে প্রেমের গভীর অনুভূতি।

ছবির নতুন প্রযোজক (Producer) এবং হিপিক্স মাল্টিলিঙ্গুয়াল ওটিটি (Hipix Multilingual OTT)-র কর্ণধার, আমেরিকা প্রবাসী বাঙালি রূপক চট্টোপাধ্যায় (Rupak Chattopadhyay) জানান, এই ছবিতে ট্রাম একদিকে কল্পনার চরিত্র, আবার অন্যদিকে বাংলার ঐতিহ্যের প্রতীক। নগরায়নের চাপে ট্রাম হারিয়ে গেলে বাঙালির মনখারাপ হওয়াই স্বাভাবিক—সেই অনুভূতিই ছবির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।রি-রিলিজ নিয়ে উচ্ছ্বসিত পরিচালক পারমিতা মুন্সীও। তাঁর কথায়, সবকিছু ঠিকঠাক চললে হিপিক্স ওটিটি-তে মুক্তির পর বিশ্বের একটি নামী চলচ্চিত্র উৎসবের মঞ্চেও পৌঁছতে পারে ‘দ্য লাস্ট ট্রাম’।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →