Site Logo

অর্থের বিনিময়ে অস্তিত্বহীন কনফেডারেশনের ফর্ম বিক্রি! মুখ খুললেন সেলিব্রেটি বিজেপি বিধায়করা

EBBS Desk··1 min read
অর্থের বিনিময়ে অস্তিত্বহীন কনফেডারেশনের ফর্ম বিক্রি! মুখ খুললেন সেলিব্রেটি বিজেপি বিধায়করা

টলিউডের (Tollywood) 'বিশ্বাস ব্রাদার্স জমানা'র ইতি হতেই শুদ্ধিকরণের কথা শোনা গিয়েছিল টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) মুখে। জানানো হয়েছিল, ফেডারেশনের (FCTWEI) অস্তিত্ব মুছে এবার টলিপাড়ায় তৈরি হবে কনফেডারেশন (Confederation) । কিন্তু সেই সংস্থা তৈরি হওয়ার আগেই তার সদস্যপদ গ্রহণের জন্য অর্থের বিনিময় ফর্ম বিলির অভিযোগ স্টুডিও পাড়ায়! একাধিক সূত্রে খবর মিলেছে যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর কনফেডারেশন নামক কোনও সংগঠন রয়েছে বলে স্বীকার করছে না। তাহলে স্বীকৃতি না থাকা সংগঠনের সদস্যপদের ফর্ম অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে কীভাবে? পাপিয়া জানিয়েছেন, খবর নিতে সম্পূর্ণ ভুয়ো। তাঁর অভিযোগ, স্বরূপ বিশ্বাস জেলে থাকলেও তাঁর দলবল মিথ্যে খবর রটাচ্ছে।

Sponsored

Sranchi In Article

বাংলা বিনোদন জগতের কথা মাথায় রেখে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি বিশেষ কমিটি করার ঘোষণা করা হয়েছে। জারি হওয়া বিজ্ঞপ্তিতে সম্ভাব্য সদস্যদের নামও উল্লেখ করা ছিল। তবে সেই কমিটি তৈরীর আগে অস্থায়ী কমিটি গঠন করে টলিউডের কাজকর্ম চালানোর জন্য পাপিয়া অধিকারীর কাছ থেকে বৈঠকের প্রস্তাব এসেছে বলে টলিপাড়ায় খবর। সাপ্লায়ার সৈকতের মাধ্যমে যে বৈঠকের ডাক এসেছিল তা স্বীকার করেছে প্রযোজকদের একটা বড় অংশ। যদিও সে বৈঠক হয়নি। পাপিয়া নিজেও জানিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি বক্তব্যই সঠিক। কনফেডারেশনের সঙ্গে রাজ্য সরকার বা বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তারপরেও প্রশ্নটা থেকেই যায়। ফর্ম বিক্রি হচ্ছে কী করে? রাজ্য সরকারকে এড়িয়ে অস্থায়ী কমিটির বৈঠক ডাকা যায় কি? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের চার জনের উপর দায়িত্ব দিলেও আমরা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে পারব না। রাজ্য সরকার দ্রুত কমিটি গড়ার পথে এগোচ্ছে। কী কারণে পাপিয়া দি বৈঠক করবেন বলে ভেবেছিলেন জানিনা, হয়তো ব্যক্তিগত কারণে প্রযোজকদের মুখোমুখি হতেন।"

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

2h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

More from বিনোদন

View All →