IPL:'টাইগার জিন্টা হ্যায়'! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, "জিন্টার টিম কি জিতেছে?" ভাইজানের সেই ভাইরাল টুইট আজও নেটদুনিয়ার অন্যতম প্রিয় মিম। এক দশক পেরিয়ে সেই প্রশ্নের উত্তর যেন নিজেই দিলেন সলমন খান(Salman Khan)। পাঞ্জাব কিংসের সাম্প্রতিক জয়ে প্রীতি জিন্টাকে শুভেচ্ছা জানিয়ে ভাইজানের টুইট আসতেই হইচই পড়ে গেছে নেটপাড়ায়। ভক্তদের দাবি, এটিই বছরের সবথেকে বড় ‘সিক্যুয়েল’।
গত ১১ এপ্রিল পাঞ্জাব কিংস হারায় সানরাইজার্স হায়দরাবাদ-কে। ম্যাচের দু’দিন পর সলমন লেখেন, “অভিনন্দন জিন্টা … দল খুব ভালো খেলছে।” এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ২০১৪ সালের সেই ‘আইকনিক’ টুইটের স্ক্রিনশট শেয়ার করে মজাদার সব মন্তব্য করতে থাকেন ভক্তরা।
কেউ লিখেছে, 'টাইগার টাইগার জিন্দা হ্যায়' নয়, আসল ব্লকবাস্টার ‘টাইগার জিন্টা হ্যায়’! আবার কেউ বলেছে, “টাইগারের চিন্তা শুধু জিন্টাকে নিয়েই!” কেউ আবার এই ঘটনাকে “১২ বছরের লেট সিক্যুয়েল” বলেও ঠাট্টা করেছে।
ক্রিকেটের দিক থেকেও ম্যাচটা ছিল জমজমাট। পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ৬৯ রান, প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং যথাক্রমে ৫৭ ও ৫১ রানের ইনিংস খেলেন। সেই জোরেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
এদিকে বাস্তব জীবনে সলমন ও প্রীতির বন্ধুত্ব দীর্ঘদিনের। 'চোরি চোরি চুপকে চুপকে', 'হর দিল জো প্যায়ার করেগা', 'জানে-মন' বা 'হিরোস'-এর মতো ছবিতে এই জুটিকে মানুষ পছন্দ করেছেন। মজার বিষয় হলো, দুজনেই এখন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। - - - -Sequel released after 12 years.
Tiger Zinta hai https://t.co/hFvBaosqrW pic.twitter.com/KuxOiOhot3 — Gabbar (@GabbbarSingh) April 13, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বিনোদন
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
10h ago

দেশ
‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

বিনোদন
আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

বিনোদন
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

শিরোনাম
কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

দেশ
ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
5d ago





