কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
বিনোদন

বক্সঅফিসে স্পাইডারম্যান ঝড়, এক সপ্তাহের কালেকশনে নয়া রেকর্ড

বক্সঅফিসে স্পাইডারম্যান ঝড়, এক সপ্তাহের কালেকশনে নয়া রেকর্ড

বড়পর্দায় সুপারহিরো আসতেই বাকি সকলে ঠিকে হয়ে গিয়েছেন। প্রত্যাশামতোই ঝড় তুলেছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ (Spiderman: Brand New Day)। নাম ভূমিকায় টম হল্যান্ড (Tom Holand)। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনবা পরিচালিত এই ছবি অ্যাকশন-কমেডির দুরন্ত মিশেল। প্রথম দিনেই ভারতে ছবিটি মোট আয় করেছে ৭২.৪৪ কোটি টাকা। মাকড়সা মানবের দাপটে ভারতের বক্সঅফিসে প্রথম দিনের ব্যবসার নিরিখে একাধিক হলিউড ও বলিউড ছবির রেকর্ড ভেঙে দিয়েছে মার্ভেলের এই ছবি।

Sponsored

Sranchi In Article

 স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি আসার আগে তুমুল উন্মাদনা দেখা যায়। প্রতিবারই। অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন নানা বয়সের দর্শকেরা। যাঁরা তুলনায় প্রবীণ, তাঁরা স্মৃতিমেদুর হন। নতুনরাও যথেষ্ট উপভোগ করেন।সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। শুরু থেকেই বক্সঅফিসে যেন টর্নেডো বয়ে গেছে। প্রথম দিনে দেশ জুড়ে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ ছবিটির গড় টিকিট বুকিংয়ের হার ছিল ৫৬.৫৮ শতাংশ। সকালের শোয়ে দর্শকের উপস্থিতি ছিল ৫১.২২ শতাংশ, দুপুরের শোয়েও একই দৃশ্য ছিল। সন্ধ্যার শোয়ে দর্শকের উপস্থিতির হার বেড়ে দাঁড়ায় ৫৮.৭৮ শতাংশ, আর রাতের শোয়ে সেই হার পৌঁছে যায় ৬৫.১১ শতাংশে। পরের দিনগুলোতেও ফাটাফাটি ব্যবসা করেছে। এই প্রবণতা বজায় থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে সর্বাধিক আয় করা হলিউড ছবির তালিকায় শীর্ষে পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’-র। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, বিশ্ব জুড়ে ছবিটির মোট আয় কয়েকদিন আগেই ১,০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ভারতে ৩০ জুলাই মুক্তি পেলেও আমেরিকায় ছবিটি মুক্তি পেয়েছে এক দিন পরে, ৩১ জুলাই।

ছবির একদম শুরুতে পিটার পার্কারকে দেখা যায় সেই পরিস্থিতিতে, যেখানে শেষ হয়েছিল ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। কী দেখানো হয়েছে? সবাই ভুলে গিয়েছে পিটারকে। এর পিছনে রয়েছে স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর প্রভাব। পিটার তার পুরোনো পরিচিতদের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে তার প্রাক্তন বান্ধবী মিশেল ‘এমজে’ জোন্স-ওয়াটসন এবং পুরোনো বন্ধু নেড লিডস। দেখা যায়, আন্ট মে-র কবরে ফুল দিয়ে এসে পিটার দৈনন্দিন কাজে লেগে পড়ে। কী কাজ? দুষ্টের দমন ও শিষ্টের পালন। নিউ ইয়র্কের মধ্যবয়সি মহিলা পুলিশ অফিসারের সঙ্গেও তার একটা সম্পর্ক গড়ে ওঠে। সেখানেও শুধু কাজের কথা। মহিলা তাকে সাময়িক বিশ্রাম নিতে বলে। কিন্তু পিটার কর্ণপাত করে না।এর মধ্যেই শহরে হাজির হয় এক নতুন শত্রু। কিন্তু সে অতিকায় দানবের মতো নয়। বলা যায়, তাকে চোখে দেখেনি কেউই। কিন্তু সেই শত্রুই নাজেহাল করে তোলে প্রশাসনকে। এমনকী পিটারকেও। এদিকে পিটার নিজের শরীরের মধ্যেও অনুভব করে এক বিরাট পরিবর্তন। নিজের শরীর, নিজের সত্তাই তার কাছে অপরিচিত ঠেকে। কোথায় যেন সুরে সুর মেলে না। ফলে একদিকে যেমন নতুন বিপদের মোকাবিলা, অন্যদিকে নিজের শরীরের সঙ্গে সে যুঝে উঠতে চায়।অতিমানবীয় শক্তি নাকি ব্যক্তিপরিচয়, কোনটা যে সুপারহিরোর আসল সত্তা— সেটাই যেন খুঁজতে চেয়েছে ছবিটি। টম হল্যান্ড অভিনীত ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ‘পার্সোনাল’ ছবি বোধহয় এটাই। সবচেয়ে আবেগঘনও।এতগুলো দিক একসঙ্গে নিয়ে গল্প তরতরিয়ে এগিয়ে চলে। মাঝে-মাঝেই দেখা যায় দুরন্ত অ্যাকশন। কিন্তু অন্য চেনা সুপারহিরো ছবির তুলনায় এই ছবি কেবলই অ্যাকশন আর জমকালো থ্রিলের মধ্যে আটকে থাকে না। তুলে ধরছে আরও অনেক কিছু। এই ছবি কিছুটা অনুভবের।ছবিতে রয়েছে মার্ভেলের অ্যান্টিহিরো পানিশার। এছাড়াও রয়েছে হাল্ক, স্করপিয়ন-সহ আরও অনেকে। পিটার ও স্পাইডারম্যান চরিত্রে টম হল্যান্ড এখন অনেক পরিণত। জেন্ডায়াও চমৎকার। মার্ভেলের অন্যান্য ছবিতে যেমন অ্যাকশন-কমেডির দুরন্ত মিশেল থাকে, সেসব এখানেও আছে। স্রেফ চোখধাঁধানো গ্রাফিক্স ও চমৎকার এডিটিং, ভিএফএক্সের ঝলকানি নয়, এখানে সম্পর্কের তীব্রতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই কারণেই ক্লাইম্যাক্সে অ্যাকশনের সমান্তরালে থেকে যায় আপনজনকে হারানোর বিষাদ কিংবা ফিরে পাওয়ার আকুতিও।

সবমিলিয়ে ক্রিস ম্যাককেনা, এরিক সোমার্স রচিত, কেভিন ফেইজ, অ্যামি প্যাসকেল, আভি আরাদ, র্যা চেল ও’কনর প্রযোজিত এবং ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ছবিটি অনন্য। টম হল্যান্ড অভিনীত ট্রিলজি ছবিগুলি পরিচালনা করেছিলেন জন ওয়াটস। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন একটু বদলে দিয়েছেন স্বাদটা। ক্রেডিট-পরবর্তী একটি দৃশ্যে, নেডের ‘স্পাইডি ট্র্যাকার’ অ্যাপে দেখা যায় যে স্পাইডারম্যান মহাকাশের কোথাও অবস্থান করছে। এর মধ্যেই হয়তো দেওয়া হয়েছে পরবর্তী ছবির ইঙ্গিত। চিত্রগ্রহণে ব্রেট পাওলাক। সম্পাদনায় ন্যাট স্যান্ডার্স, জিনা স্যানসম, হ্যারি ইউন, সঙ্গীত সৃষ্টিতে মাইকেল জিয়াকিনো মনে রাখার মতো কাজ করেছেন। আশা করা যায়, ছবিটি বক্স অফিসে আরও অনেক রেকর্ড তৈরি করবে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

সলমনের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যু!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

'স্বরূপ আমার শ্লীলতাহানি করেননি', মধ্যরাতে ভিডিও পোস্ট করে দাবি মেকআপ আর্টিস্ট সিমরনের!

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

মুসাফির ক্যাফে' : কফির উষ্ণতার সঙ্গে হারিয়ে যাওয়া মিষ্টি প্রেমের গল্প

৮/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

উত্তম-শতবর্ষ পালনে উপদেষ্টা কমিটি গঠন রাজ্যের, প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

রবীন্দ্র সংগীতের অনুপ্রেরণায় সাংস্কৃতিক ছবিতে প্রথমবার একসঙ্গে রাইমা- লাফটারসেন

৭/৮/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

স্তব্ধ হল ময়নার ছলাৎ সুর, অকালপ্রয়াণ স্বাগত-র

৬/৮/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →