বাংলা সিনেমার চিরকালীন ম্যাটিনি আইডল উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষ উদযাপন উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার (State Governor)। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি বেশ কয়েকবার নবান্ন গিয়েছেন টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। মহানায়কের জীবন, কর্ম ও বাংলা চলচ্চিত্রে উত্তম-অবদান তুলে ধরাই এই কমিটির মূল লক্ষ্য।
একনজরে কমিটি
প্রধান পৃষ্ঠপোষক- শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)
সহ-পৃষ্ঠপোষক- মিঠুন চক্রবর্তী (অভিনেতা) এবং পূর্ণিমা চক্রবর্তী (তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী)
সভাপতি- সন্দীপ রায় (চিত্র পরিচালক)
কার্যকরী সভাপতি- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (অভিনেতা)
সদস্য-সচিব- ড. সৌমিত্র মোহন (তথ্য ও সংস্কৃতি সচিব)
কমিটির সদস্য
জিৎ মদনানি, দেব (দীপক অধিকারী), আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চিত্রগ্রাহক সৌমিক হালদার, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত কুণ্ডু ও প্রেমেন্দু বিকাশ চাকী।
সারাবছরব্যাপী উদযাপনের পরিকল্পনা, বিভিন্ন কর্মসূচির সমন্বয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর নেতৃত্বে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তথ্য ও সংস্কৃতি দফতর।
মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি বেশ কয়েকবার নবান্ন গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীযথাযোগ্য মর্যাদায় উত্তম-শতবর্ষ পালন করতে চান। কয়েকদিন আগে উত্তম কুমারের মৃত্যুদিনে তাঁর বাড়ি গিয়েও সরকারের উদ্যোগের কথা জানান শুভেন্দু।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর ধরে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্র উৎসব, তাঁর অভিনীত ছবির বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা, স্মারক প্রকাশ, প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অসামান্য অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে বিশেষ উদ্যোগ নেবে এই উপদেষ্টা কমিটি।
















