Site Logo

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

EBBS Desk·
আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায় সংস্থার সকল সদস্য এবং ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীদের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio)উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সোমবার রাতে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের (WBMPAF) অফিশিয়াল পেজ থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।তবে সত্তরোর্ধ্ব শিল্পী এবং যাঁরা আউটডোর শুটিংয়ে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ বাধ্যতামূলক নয়।

Sponsored

Sranchi In Article

গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর পর কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের দাবি জোরালো হয়েছে। রবিবার সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিওতে বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)- ঋতুপর্ণা সেনগুপ্তরা (Rituparna Sengupta) বলেন, এই একটা মৃত্যু বাংলা বিনোদন জগতকে অনেক বড় শিক্ষা দিয়ে গেল। শুধুমাত্র অভিনেতারাই নন, যাঁরা ক্যামেরার কাজ করেন, যাঁরা শ্যুটিং ইউনিটের সদস্য তাঁদের প্রত্যেকের সুরক্ষার জন্য একটা SOP তৈরি করা দরকার। হুট করে এটা সম্ভব নয়। প্রযোজক- চ্যানেল -পরিচালক- অভিনেতারা সকলে মিলে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যতক্ষণ না পর্যন্ত প্রটোকল তৈরি হচ্ছে এই কর্মবিরতি চলবে। ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই সহমত হয়ে জানান, এতে প্রাথমিকভাবে সমস্যা হলেও বৃহত্তর স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। সেইমতো আজ থেকে টলিপাড়ায় তালা। এই কর্মবিরতির একটি অঙ্গ হিসেবে আজ সকাল দশটায় সকলেই টেকনিশিয়ানস স্টুডিওতে উপস্থিত হবেন। আর্টিস্টস ফোরামের তরফ থেকে আর কোনও বিশেষ ঘোষণা হয় কিনা সেদিকে নজর থাকবে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

5d ago

More from বিনোদন

View All →