'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে চুপিসারে করলেন উন্মেষ গঙ্গোপাধ্যায় (Unmesh Ganguly)। রাজ্যে যখন নির্বাচনী আবহ, ভোটের ফলাফলের দিকে নজর সকলের, ঠিক তখনই চার চোখ শুভদৃষ্টি বিনিময় করেছে নিভৃতে। 'ব্যাচেলর' তকমা ঘুচিয়ে ভোট গণনার আগের রাতে (রবিবার) নাট্যকর্মী তথা অভিনেত্রী মধুবন্তী বন্দ্যোপাধ্যায়কে (Madhubanti Banerjee) বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উন্মেষ। নেটভুবনে ভাইরাল বিয়ের ছবি।
চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ
Sponsored

‘বাঁকুড়া মিমস’ খ্যাত অভিনেতা তাঁর একাধিক ভিডিও রিলসে মধুবন্তীকে সামনে এনেছিলেন। কিন্তু বিয়ের খবর কাকপক্ষীকেও টের পেতে দেননি। বঙ্গভোটের রেজাল্টের আবহে আচমকাই উন্মেষের বিয়ের খবরে তাজ্জব অনুরাগীরাও। তবে নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলেই। বাংলায় যখন প্রায় দেড় যুগের সরকারের অবসান ঘটিয়ে পরিবর্তনের হাওয়া, ঠিক তখন দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন উন্মেষ। ইতিমধ্যেই ইনফ্লুয়েন্সারের বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। 'ঘোতন'কে নিয়ে অনেকে মজাচ্ছলে বলছেন, ‘ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!’ যুগলের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উন্মেষ জানিয়েছেন, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অনেক আগেই বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। কলকাতায় বিবাহ পর্ব সম্পন্ন করে আপাতত স্ত্রীকে নিয়ে বাঁকুড়াতে পরিবারের সঙ্গে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটার।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







