Site Logo

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

EBBS Desk·
আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of Harmuz) দিয়ে যাতায়াত? ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অন্তত সেরকমই ইঙ্গিত মিলেছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট (US President social media post) জানিয়েছেন, রবিবার ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি সই হবে যার ফলে খুলতে চলেছে বিশ্বের তৈল ধমনী হরমুজ প্রণালী।

Sponsored

Sranchi In Article

আমেরিকা ও ইরানের মধ্যে একাধিক শান্তি চুক্তির (US-Iran Peace Agreement) কথা হলেও বারবার বৈঠক ভেস্তে গিয়েছে। দুই দেশ একে অন্যের জায়গা থেকে একচুল সরতে রাজি না হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি গোটা বিশ্বের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আবহে শনিবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওবামা আমলের পারমাণবিক চুক্তির কথা মনে করিয়ে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ইরানের সঙ্গে বারাক ওবামার জেসিপিওএ চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রের বিষয়টি অত্যন্ত শিথিল ছিল। ইরান ৬ বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং এতদিনে তা ব্যবহারও করে ফেলত। ইরানের সঙ্গে আমার চুক্তিটি এর সম্পূর্ণ বিপরীত। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এক বিরাট প্রাচীর থাকবে এখানে। প্রকৃতপক্ষে, ওরা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, এবং তারা তা পাবেও না। কিনেও না, তৈরি করেও না, বা অন্য কোনো উপায়েও না।’ এখানেই শেষ নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করার দাবিও করেছেন ট্রাম্প।

Sponsored

Merlin In Article

বিশ্বের জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ। এখান দিয়ে প্রতিদিন প্রায় ২২ মিলিয়ন ব্যারেল তেল রফতানি হয়। আজ যদি সত্যিই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং হরমুজ খুলে যায় তাহলে সেটা গোটা বিশ্বের কাছে নিঃসন্দেহে অনেক বড় স্বস্তির খবর হতে চলেছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

11h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

4d ago

More from বিনোদন

View All →