কলকাতার প্রিন্সটন ক্লাবের (Princeton Club) উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের (Indian Army's Eastern Command) সহযোগিতায় আয়োজিত হল এক রক্তদান শিবির (Blood Donation Camp) । মোট ৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। জানা গিয়েছে সংগৃহীত রক্ত সেনা জওয়ান, তাঁদের পরিবার ও প্রাক্তন সেনাকর্মীদের প্রয়োজনে ব্যবহার করা হবে।এই উদ্যোগে মার্লিন গ্রুপ, প্রিন্সটন ক্লাব, অ্যাক্রোপলিস মল ও হোমল্যান্ড মলের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ভারতীয় সেনাবাহিনীর কমান্ড হাসপাতাল, ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট নন্দিতা নায়ার আয়োজক ও রক্তদাতাদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই উদ্যোগে যুক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের শ্বশুরের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাঁর স্মৃতিকে মানবসেবার মাধ্যমে স্মরণ করার এই উদ্যোগ, নিঃসন্দেহে সমাজের প্রতি দায়বদ্ধতার এক সুন্দর বার্তা বহন করে।
















