বন্যা বিধ্বস্ত অসমে (Assam Flood Situation) শুধুই মৃত্যু মিছিল। প্রায় সাড়ে তিন হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অন্তত ১৩ হাজার বাসস্থান। বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৮৭। সরকারি সূত্র বলছে, প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দূর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেও ভারতের উত্তর-পূর্বের রাজ্যের এই পরিস্থিতিতে মুখে কুলুপ মোদি - শাহদের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM of Assam Himanta Biswa Sarma) অবশ্য বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
অসমের বন্যায় মৃত বেড়ে ৮৭, ক্ষতিগ্রস্ত জেলা থেকে চলছে পুনর্বাসন প্রক্রিয়া
অসমের বন্যায় এখনও পর্যন্ত ২৫ জেলার অন্তত ১১ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। নিখোঁজ বহু। বন্যায় ভেসে গেছে হাজার দুয়েক গ্রাম।
Sponsored

অসমের বন্যায় এখনও পর্যন্ত ২৫ জেলার অন্তত ১১ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। নিখোঁজ বহু। বন্যায় ভেসে গেছে হাজার দুয়েক গ্রাম। ২২৪ টি ত্রাণ শিবিরে ৭৩ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে দেশের বড় বড় শিল্পপতিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যে যাওয়া তো দূরের কথা, বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে একটি শব্দও বলতে শোনা গেল না দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে। ক্ষমতায় আসার আগে শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন আর বন্যা হবে না, কিন্তু বাস্তব ছবিটার সম্পূর্ণ বিপরীত। বিজেপি যে শুধুই ভোট ব্যাংকের রাজনীতি করতে ব্যস্ত, কেন্দ্র সরকার যে জনদরদি নয় ফের একবার তা স্পষ্ট হয়ে গেল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from গুরুত্বপূর্ণ
View All →
ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পাল্টা জবাব সিজেপি প্রধানের
4d ago

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ দিল্লিতে বৈঠকের সম্ভাবনা এনসিপিআই সাংসদদের
4d ago

'তথ্য অপব্যবহারের সুযোগ নেই', ডিজিটাল জনগণনার সূচনায় সেল্ফ এনুমারেশন মুখ্যমন্ত্রীর
Aug 1

হামিমের বান্ধবীকে গ্রেফতার বেঙ্গল এসটিএফের, মিলেছে পাক জঙ্গি যোগের সূত্রও
Aug 1

সারোগেসি আবেদনে স্বাস্থ্য সম্পর্কিত যাচাই করতে পারেন না ম্যাজিস্ট্রেট, পর্যবেক্ষণ হাইকোর্টের
Jul 31







