শরতের আকাশে ঘূর্ণিঝড়ের দুর্যোগ (Cyclone Possibility) । পুজোর মরশুম শুরুর আগেই বাংলায় আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব! গত কয়েক দিনের আবহাওয়া বুলেটিন এই আশঙ্কার কথাই জানিয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রবিবারই সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারের মধ্যে তা অতি গভীর নিম্নচাপের রূপান্তরিত হবে। যার ফলস্বরূপ মঙ্গলবার থেকে বদলাবে বাংলার আবহাওয়া। সম্ভাব্য ২২ বা ২৩ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল (Cyclone Update), মনে করছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) আগেই জানিয়ে রেখেছিল যে বঙ্গে পুজোর বাজনা বেজে ওঠার আগেই ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার সকাল পর্যন্ত আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে সেই আশঙ্কাই সত্যি হওয়ার সম্ভাবনা দৃঢ় হচ্ছে। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা (Rabindra Goenka) জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৫ সেপ্টেম্বরের সকালের মধ্যে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নামাঙ্কিত অর্ণব ঘূর্ণিঝড়ের! আগামী সপ্তাহের মঙ্গল-বুধবারে সুস্পষ্ট নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ২৪ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়তে পারে। যদিও মৌসম ভবন এখনও পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করেনি।আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন ঘূর্ণিঝড় তৈরি হলে তার সম্ভাব্য ল্যান্ডফল হবে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায়।
গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি ভারী বৃষ্টিপাতে ভাসাবে বাংলাকে তা নিয়ে কিছুটা দোটানা রয়েছে আবহবিদদের মনে। তবে মঙ্গলবার থেকে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে সে কথা বলাই যায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী বুধবার ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে দু’-এক জায়গায় অবশ্য বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার। অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকেই বাংলায় দুর্যোগের ঘনঘটা।
















