পাপিয়া অধিকারীর 'নাগিন ডান্স' ঘিরে ফের আলোচনায় EIMPCC

সদস্যপদ বিতরণ থেকে শুরু করে সংগঠনের বৈধতা ইআইএমপিসিসিকে (EIMPCC) ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। এরই মধ্যে সংস্থার ফেসবুক পেজে (Facebook Page) প্রকাশিত একটি পুরনো ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) নতুন করে সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে টালিগঞ্জের বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারীকে (Tollygunge MLA and actress Papiya Adhikari) 'নাগিন ডান্স' করতে দেখা যাওয়ায় কনফেডারেশনকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।
Sponsored

গত কয়েক দিনে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনর (EIMPCC) পরিচয়, কার্যকলাপ এবং সদস্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (State BJP President Shamik Bhattacharya) জানিয়েছেন, এই ধরনের কোনও কনফেডারেশন তৈরির দায়িত্ব বিজেপি কাউকে দেয়নি। অন্যদিকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফেও জানানো হয়েছে, এই নামে কোনও স্বীকৃত সংগঠনের তথ্য তাদের কাছে নেই। এর মধ্যেই অভিযোগ ওঠে, কনফেডারেশনের সদস্যপদের আবেদনপত্র বিজেপির একটি দলীয় কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে। যদিও পাপিয়া অধিকারীর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব জায়গা না থাকায় সাময়িকভাবে ওই অফিস ব্যবহার করা হয়েছিল।
Sponsored

ভিডিওটি সামনে আসার পর ইআইএমপিসিসির ফেসবুক পেজে থাকা আরও কয়েকটি পোস্ট নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে অভিনয়, নাচ, গান এবং যোগব্যায়ামের প্রশিক্ষণ কোর্সের প্রচারের পাশাপাশি একটি ২ বিএইচকে ফ্ল্যাট বিক্রির পোস্টও নজরে এসেছে। যদিও ওই পোস্টটি সরাসরি কনফেডারেশনের বিজ্ঞাপন নয়, অন্য একটি পেজকে ট্যাগ করে প্রকাশ করা হয়েছিল। এই বিষয়ে পাপিয়া অধিকারী বলেন, অভিনেতৃ সংঘের জন্য করা কিছু পোস্ট ভুলবশত ইআইএমপিসিসির পেজে চলে এসেছে। বিষয়টি তিনি দেখছেন বলেও জানান। তবে তাঁর এই ব্যাখ্যার পরেও কনফেডারেশনের সোশ্যাল মিডিয়া পরিচালনা এবং সেখানে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট নিয়ে প্রশ্ন থামেনি। বরং নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

এবার বাংলার গ্রামে-ব্লকে-জেলায় যাব, দেখি কে আটকায়! চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর
10h ago

আমার ঘরে থাকাই দায়, কাদের চরম কটাক্ষ প্রতিমার
10h ago
More from গুরুত্বপূর্ণ
View All →
শহিদ স্মরণের মঞ্চ থেকে আদিবাসী ঐক্যের ডাক বীরবাহার
10h ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
14h ago

'আরশোলা'দের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে মঙ্গলেও উত্তেজনার আশঙ্কা রাজধানীতে!
14h ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
17h ago

রামমন্দিরে প্রণামী চুরি মামলা নিয়ে রাজনীতি না করার সুপ্রিম বার্তা
1d ago
