আগামী রবিবার অর্থাৎ ১৬ অগাস্টের মধ্যে এলপিজি গ্যাস (LPG) কানেকশনের ই-কেওয়াইসি (e KYC) প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে সরকারের যে নির্দেশ এসেছিল এবার তার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। নির্ধারিত সময়ের মধ্যে একটা বড় অংশের গ্রাহক ই-কেওয়াইসি করলেও অনেকেরই এখনও পর্যন্ত তা সম্পন্ন হয়নি। ফলে আতঙ্ক বাড়ছিল সাধারণ মানুষের মনে। এবার খানিকটা স্বস্তির খবর। সম্ভবত আরও একসপ্তাহ সময়সীমা বাড়িয়ে ২৩ অগাস্ট ২০২৬ পর্যন্ত করা হচ্ছে।
গ্যাসের ই-কেওয়াইসি করার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র!
Sponsored

নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ এবং ভর্তুকি পেতে ই-কেওয়াইসি করা গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই অনলাইনে অভ্যস্ত নন। তাছাড়া ১৫ ও ১৬ অগাস্ট ছুটির দিন হওয়ায় অফলাইনে কাজ না হওয়ার আশঙ্কা ছিল। তবে গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের আশ্বাস,কাজ সেরে ফেলতে ১৫ আগস্ট ছুটির দিনেও দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে। গ্যাস ডিস্ট্রিবিউটর্স সংগঠনের কর্তা বিজন বিশ্বাস বলেছেন, “রবিবারের পরও রাজ্যে ইনডেনের ক্ষেত্রে কম করে ২২ লক্ষ মানুষ বাকি থেকে যাবেন।” সবদিক চিন্তা করেই কেন্দ্রে তরফে গ্যাস ডিস্ট্রিবিউটরদের নির্ধারিত প্রক্রিয়া শেষ করার জন্য আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও সরকারি বিবৃতি বা ঘোষণা এখনও হয়নি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













