যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। বিচারপতি অমৃতা সিনহা এমন রায় দেন। আন্তর্জাতিক যোগ দিবসের দিন সকাল ৬ টায় সরকারি কর্মীদের অংশগ্রহণ নিয়ে রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বামপন্থীদের সমর্থিত কো-অর্ডিনেশন কমিটি।
Sponsored

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) এই মামলায় প্রশ্ন তোলেন, এমন অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারির আদৌ কোনও এক্তিয়ার মুখ্যসচিবের আছে? যদি থাকে রাজ্যকে হলফনামায় জানাতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয় ওই অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
Sponsored

গত ১৪ জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতরের তরফে জারি হয়েছিল নির্দেশিকা। জানানো হয়েছিল যোগ দিবসে সরকারি কর্মীদের যোগব্যায়ামে অংশগ্রহণ করতে। ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়। যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক কেন? প্রশ্ন বুধবার হাইকোর্টে মামলা করে কো-অর্ডিনেশন কমিটি। তাদের বক্তব্য ছিল, সরকারি কর্মচারীদের যোগদান ঐচ্ছিক করা হোক। সেই মামলাই এদিন নিষ্পত্তি করে দেন বিচারপতি অমৃতা সিনহা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

এবার বাংলার গ্রামে-ব্লকে-জেলায় যাব, দেখি কে আটকায়! চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর
14h ago

আমার ঘরে থাকাই দায়, কাদের চরম কটাক্ষ প্রতিমার
14h ago
More from গুরুত্বপূর্ণ
View All →
শহিদ স্মরণের মঞ্চ থেকে আদিবাসী ঐক্যের ডাক বীরবাহার
14h ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
18h ago

'আরশোলা'দের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে মঙ্গলেও উত্তেজনার আশঙ্কা রাজধানীতে!
18h ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
20h ago

রামমন্দিরে প্রণামী চুরি মামলা নিয়ে রাজনীতি না করার সুপ্রিম বার্তা
1d ago
