উত্তরাখণ্ডের দুর্যোগ (Uttarakhand Weather) কিছুতেই কাটছে না। গৌরীকুণ্ডের পাহাড়ি রাস্তায় ধস নামায় বৃহস্পতিবার নতুন করে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) স্থগিতের ঘোষণা করা হয়েছে। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গৌরীকুণ্ড গেটের মাত্র ২০০ মিটার সামনে আচমকা বড় বড় পাথর ও উপড়ে যাওয়া গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই তীর্থযাত্রীর সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মরশুমে দফায় দফায় কেদারনাথ যাত্রা স্থগিত করতে হয়েছে। এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা থাকায় কোনওরকমের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আটকে পড়া তীর্থযাত্রীদের আপাতত সোনপ্রয়াগেই রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস সরানোর কাজ।
















