Site Logo

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

EBBS Desk·
মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা যাবে না বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার শহরের সমস্ত থানাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না।

Sponsored

Sranchi In Article

আগামী ২৬ জুন মহরম পালিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে থানাগুলির সঙ্গে বৈঠক করে লালাবাজার। তারপরই এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশ (KP) স্পষ্ট জানিয়েছে, মাইক ব্যবহার করা হলেও তা উচ্চ আদালতের নির্দেশিকা মেনে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে রাখতে হবে। কোনভাবেই ডিজে বাজানো যাবে না। অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে (Tazia Height Restriction)। কোনও ধরণের অস্ত্র প্রদর্শন করা যাবে না। কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা প্রচার না করা যাবে না। পাশাপাশি শোভাযাত্রার রুট নিয়েও সতর্ক পুলিশ। যারা এত বছর ধরে মিছিল করছেন শুধু তাদেরই অনুমতি দেওয়া হবে। মহরম উপলক্ষ্যে শুক্রবার রাজপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from গুরুত্বপূর্ণ

View All →