ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।চেতলার অহীন্দ্র মঞ্চে সন্ধ্যা সাতটা থেকে এই সভা শুরু হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মেয়র ফিরহাদ হাকিম ও ভবানীপুরের সমস্ত দলীয় কাউন্সিলররা। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র (Bhawanipur Assembly) থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন স্বয়ং সুপ্রিমো। দলের তরফে এই কেন্দ্রের স্লোগান বেঁধে দেওয়া হয়েছে, 'বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে'। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এক দফা বৈঠক করেছেন স্থানীয় নেতাদের সঙ্গে। এবার প্রচার কৌশল নিয়ে কী দিশা দেখাবেন দলনেত্রী তা জানতে আগ্রহী এই বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীরা।
Sponsored

ছাব্বিশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই দিকে দিকে হোর্ডিং, ব্যানার টাঙানো শুরু হয়েছে। পাশাপাশি ভবানীপুরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। মহা উৎসাহে দেওয়াল লিখনও শুরু করেছেন কর্মীরা। জোর দেওয়া হয়েছে দুয়ারে জনসংযোগে। প্রয়োজনে এক বাড়িতে একাধিক যাওয়ার কথা বলা হয়েছে কর্মীদের। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ইতিবাচক দিক তুলে ধরে উন্নয়ন ও দিদির সংকল্পের কথা সকলকে জানানোর জন্য বলা হয়েছে।হাইভোল্টেজ কেন্দ্রে যাতে বিরোধীদের প্ররোচনায় কেউ পা না দেয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে ঘাস ফুলের কর্মীদের। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার মানুষের নাম বাদ পড়েছে। সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে কর্মীসভায় এই সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রচার কৌশল বলে দিতে পারেন নেত্রী। সূত্রের খবর, সোমবার থেকে জেলায় জেলায় প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

এবার বাংলার গ্রামে-ব্লকে-জেলায় যাব, দেখি কে আটকায়! চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর
1d ago

আমার ঘরে থাকাই দায়, কাদের চরম কটাক্ষ প্রতিমার
1d ago
More from গুরুত্বপূর্ণ
View All →
শহিদ স্মরণের মঞ্চ থেকে আদিবাসী ঐক্যের ডাক বীরবাহার
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

'আরশোলা'দের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে মঙ্গলেও উত্তেজনার আশঙ্কা রাজধানীতে!
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago

রামমন্দিরে প্রণামী চুরি মামলা নিয়ে রাজনীতি না করার সুপ্রিম বার্তা
2d ago
