তৃণমূল কংগ্রেস ছেড়ে NDA-র শরিক হতে চাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), সায়নী ঘোষদের রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে যাবে তা আজই নির্ধারিত হতে পারে! দিল্লির বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের কথা রয়েছে মঙ্গলবার। এরপর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গেও বৈঠক হবে বলে জানা গিয়েছে। ফলে ওয়াকিবহাল-মহল মনে করছে তৃণমূল ছেড়ে আসা ২০ সাংসদের বিজেপিতে মিশে যাবেন নাকি এনসিপিআই-তে (NCPI) থেকে শাসকদলের কাজ সমর্থন করবেন, আজই হয়তো সেই জল্পনার অবসান হতে চলেছে।

তৃণমূলত্যাগী ২০ জন সাংসদই বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নাকি সংখ্যাটা বাড়তে বা কমতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ সম্প্রতি রাজনৈতিক মহলে গুঞ্জন, তিনজন সাংসদ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাইছেন। আরেকটি সূত্র বলছে, এই বৈঠকে যোগ দিতে পারেন সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবও। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের কিছু কাজ করে যাওয়ায় সেই বৈঠক হয়নি। বিজেপি বিরোধী ভোটে জেতার পর ভারতীয় জনতা পার্টিকে সমর্থন মেনে নিতে পারছেন না সাংসদদের সংসদীয় এলাকার ভোটাররা। তাই ঘাসফুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে 'বেইমান' তকমা গায়ে লেগে গেছে এই কুড়িজন সাংসদের। নিজের এলাকায় তাঁরা ঢুকতে পারছেন না। সহযোগিতার অভিযোগ তুলে সেই ব্যাপারেও শুভেন্দুর সঙ্গে কথা বলতে পারেন তাঁরা।