এনসিইআরটির পাঠ্য বইতে এবার 'SIR', নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিষয়টি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের প্রশংসা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজেপি (BJP)। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল।
Sponsored

প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা-সহ বেশ কয়েকটি রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করে ভুয়ো নাম বাদ দেওয়ার পাশাপাশি অনেক যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়। এই নিয়ে শুধু দেশে নয় বিদেশেও সমালোচনা হয়। তবে NCERT-র নবম শ্রেণির পাঠ্য পুস্তকে এই জাতীয় কর্মকাণ্ডের জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করা হয়েছে।
Sponsored

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই বিষয়ে জানিয়েছেন ,"নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে অনেক অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এসআইআর প্রক্রিয়ায় অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।এনসিইআরটির বইতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা একেবারেই ভুল। আমরা এর নিন্দা করছি।"
Sponsored

মাত্র কয়েকদিন আগেই NCERT-র সিলেবাসে যুক্ত করা হয়েছে জরুরি অবস্থা জারির বিষয়টি। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীকালে জারি করা হয় জরুরি অবস্থা। তবে সেটা নিয়েও আপত্তি ও সমালোচনা করেছে বিরোধীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

এবার বাংলার গ্রামে-ব্লকে-জেলায় যাব, দেখি কে আটকায়! চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর
12h ago

আমার ঘরে থাকাই দায়, কাদের চরম কটাক্ষ প্রতিমার
12h ago
More from গুরুত্বপূর্ণ
View All →
শহিদ স্মরণের মঞ্চ থেকে আদিবাসী ঐক্যের ডাক বীরবাহার
12h ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
15h ago

'আরশোলা'দের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে মঙ্গলেও উত্তেজনার আশঙ্কা রাজধানীতে!
16h ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
18h ago

রামমন্দিরে প্রণামী চুরি মামলা নিয়ে রাজনীতি না করার সুপ্রিম বার্তা
1d ago
