Site Logo

কারা মিছিলে হামলা করেছিল চিহ্নিত করল তৃণমূল

EBBS Desk··1 min read

কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) অনুমতি নিয়ে বুধবার মিছিল করার সবরকম প্রস্তুতি নিয়েছিল তৃণমূল। কিন্তু তার আগে থেকেই পরিকল্পিতভাবে সেখানে বিজেপি মঞ্চ বেঁধে, লাউড স্পিকারে গান বাজিয়ে হইচই শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিছিলের গতিপথের কাছে মঞ্চ বেঁধে চড়া সুরে গান বাজাচ্ছিল বিজেপি (BJP) কর্মীরা। শুধু তাই নয়, তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলে কর্মীদের ওপর বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় এবং মারধর করে। এলাকার সাধারণ মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে বিজেপির এই পরিকল্পিত উসকানির পরিকল্পনা স্পষ্টভাবে সামনে এসেছে।

Sponsored

Sranchi In Article

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, তৃণমূলের মিছিলের সময়টা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু বিজেপি কর্মীরা ইচ্ছে করেই ঠিক সেই পথেই মঞ্চ তৈরি করে তীব্র আওয়াজে গান বাজাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত করাই ছিল ওদের মূল উদ্দেশ্য।

Sponsored

Merlin In Article

মিছিলের প্রথম সারিতে থাকা এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা শান্তভাবেই যাচ্ছিলাম। আচমকাই বিজেপির মঞ্চের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে একদল কর্মী আমাদের ওপর চড়াও হয়। কোনও প্ররোচনা ছাড়াই আমাদের কর্মীদের নৃশংসভাবে মারধর করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

তৃণমূলের (Trinomul) দাবি, শহরে অশান্তির পরিবেশ তৈরি করতেই এই ঘটনা পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সেই অভিযোগের দিকেই ইঙ্গিত করছে বলে দাবি তৃণমূলের।

Sponsored

Camelia In Article

 

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from গুরুত্বপূর্ণ

View All →