দেশের সুরক্ষায় অসীম সাহসের পরিচয় দেওয়া জওয়ানদের সম্মানে বিশেষ সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র। বীরত্ব পদকপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট সদস্যদের জন্য এবার আজীবন বিনামূল্যে রেলযাত্রার ব্যবস্থা করা হয়েছে। শুধু পদকপ্রাপকই নন, নির্দিষ্ট পরিস্থিতিতে তাঁর পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় আসবেন।

আরও পড়ুন: স্কুলের করিডরে শিক্ষিকাকে গুলি, পড়ুয়াদের সামনেই মৃত্যু! পরে আত্মঘাতী অভিযুক্ত

নতুন এই রেল কনসেশন (Railway Concession) ব্যবস্থায় ফার্স্ট ক্লাস, সেকেন্ড AC এবং AC চেয়ার কারে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন যোগ্য সুবিধাভোগীরা। দেশের যে কোনও রেলপথেই এই সুবিধা নেওয়া যাবে। তবে এই সুযোগ সমস্ত বর্তমান বা অবসরপ্রাপ্ত সেনাকর্মীর জন্য নয়। নির্দিষ্ট বীরত্ব পদকপ্রাপকদের জন্যই এই সুবিধা রাখা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, সেনা মেডেল (গ্যালান্ট্রি), নৌসেনা মেডেল (গ্যালান্ট্রি) এবং বায়ুসেনা মেডেল (গ্যালান্ট্রি)-এর প্রাপকেরা এই বিশেষ রেল কনসেশনের জন্য যোগ্য হবেন। পরিবারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। পদকপ্রাপকের স্ত্রী বা স্বামী বিনামূল্যে রেলযাত্রার সুবিধা পাবেন। পরবর্তীতে তিনি বিধবা বা বিপত্নীক হলে পুনর্বিবাহ না করা পর্যন্ত সুবিধাটি বহাল থাকবে।

আরও পড়ুন: Shocking: মিঠুর মৃত্যুতে শোকস্তব্ধ রঞ্জিত-প্রসেনজিৎ-চিরঞ্জিত

মরণোত্তর বীরত্ব পদকের ক্ষেত্রেও পরিবারকে বাদ রাখা হয়নি। কোনও অবিবাহিত সশস্ত্র বাহিনীর সদস্যকে মৃত্যুর পরে তাঁর বাবা-মা এই রেল কনসেশনের সুবিধা পাবেন।

পুরো প্রক্রিয়াটিই অনলাইনে করার ব্যবস্থা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যোগ্য ব্যক্তিদের প্রথমে Indian Railway Concession Card Portal বা IRCCP-তে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সংশ্লিষ্ট নথি ও যোগ্যতা যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে মিলবে ই-পাস। সেই E-Pass ব্যবহার করে পরবর্তী সময়ে রেলের নির্ধারিত কনসেশনে টিকিট বুক করা যাবে। অর্থাৎ শুধু পোর্টালে নাম নথিভুক্ত করলেই সঙ্গে সঙ্গে বিনামূল্যে টিকিট কাটা যাবে না। আগে যোগ্যতা যাচাই হয়ে অনুমোদন পেতে হবে।

কেন্দ্রের এই নয়া ব্যবস্থার সুবিধে ১ নভেম্বর থেকে সুবিধা নেওয়া যাবে। অনুমোদিত E-Pass হাতে পাওয়ার পর যোগ্য সুবিধাভোগীরা IRCTC-এর ওয়েব পোর্টালের মাধ্যমে নির্ধারিত রেল কনসেশনে টিকিট বুক করতে পারবেন।