কলকাতা ২৮°সে
ব্রেকিং
বেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুলবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল
দেশ

যুবসমাজ এগোলেই দেশ এগোবে! জেন-জি-কে নিয়ে কি চিন্তায় মোদি?

তাহলে যুবদের চাকরির কথাও ভাববেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী?

যুবসমাজ এগোলেই দেশ এগোবে! জেন-জি-কে নিয়ে কি চিন্তায় মোদি?

রাষ্ট্রের প্রতি দায়িত্ব সব প্রজন্মকেই নিতে হবে, যুবসমাজ এগোলেই দেশ এগোবে। শনিবার জেন-জির উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দিল্লির (delhi) যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর এই প্রথম জনসমক্ষে আইআইটি দিল্লির সমাবর্তনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, জেন-জি বিক্ষোভের পর থেকে কি দেশের যুব সমাজের কথা বেশি করে ভাবছেন? সেটাই যদি হয় তাহলে যুবদের চাকরির কথাও ভাববেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী (PM Narendra Modi)?

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: সাময়িক স্বস্তি ডাবরের, FSSAI-র নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের

প্রধানমন্ত্রী জানিয়েছেন, "ছাত্রজীবন এবং পরবর্তী জীবন আলাদা। ক্যাম্পাসের বাইরে বেরলে জীবন যে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা অন্যরকম। সেখানে প্রশ্ন ও উত্তর-সবই নিজেকে খুঁজতে হয়। প্রশ্ন করা ভালো, তবে উত্তরও নিজেকেই খুঁজে নিতে হয়। জীবনের লড়াইয়ে কোনও প্রশ্নপত্র থাকে না। নিজেকেই প্রশ্ন করতে হয়, নিজেকেই সমাধান খুঁজতে হয়। যে শিখবে-সেই জিতবে। প্রশ্ন করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের প্রতি দায়িত্বও সবার।"

মোদির আরও সংযোজন,"আগের প্রজন্মের লড়াইয়ে দেশ স্বাধীনতা পেয়েছে। আজকের আত্মনির্ভর ভারতের নতুন প্রজন্মের সামনে সুযোগ সুবিধা অনেক। দেশের যুবসমাজ এগোলেই দেশ এগোবে। তোমাদের উপর আমার ভরসা আছে। এই দেশের উন্নতিতে তোমাদের প্রয়োজন।"

এদিন এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত (Artificial Intelligence), উচ্চক্ষমতাসম্পন্ন, সুপার কম্পিউটার 'পরম প্রজ্ঞা'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীই ছিলেন প্রধান অতিথি। তিন হাজারেরও বেশি স্নাতক-স্তরের ছাত্রছাত্রী, প্রায় ৫৮৭ জন পিএইচডি 'স্কলার' এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে ডিগ্রির শংসাপত্র গ্রহণ করেন।  

আরও পড়ুন: শিশু পুষ্টি ও পোষণ অভিযান নিয়ে অভিষেকের প্রশ্নে বেকায়দায় কেন্দ্র

একই সঙ্গে প্রধানমন্ত্রী যুবসমাজের প্রতি আস্থা দেখিয়ে বলেন, "তোমাদের কলেজের প্রথম দিনের কথা মনে করো, ওরিয়েন্টেশন থেকে শুরু করে সমাবর্তন পর্যন্ত, সবাই এই মুহূর্তগুলো সারাজীবন মনে রাখবে।" একইসঙ্গে মোদি আইআইটি দিল্লিকে নতুন উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, "আইআইটি দিল্লিতে যে উদ্যোগগুলো শুরু করা হয়েছে, তার জন্য আমি অভিনন্দন জানাই।"

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →