বুধবার ভোররাতে মুম্বই- হাওড়া দুরন্ত এক্সপ্রেসে (Mumbai Howrah Duronto Express) অগ্নিকাণ্ড! বাণিজ্য নগরীর ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ইয়ার্ডে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। সেই সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দ্রুত ঘটনা সালে পৌঁছে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। 

আরও পড়ুন: NSA-তে ‘বেআইনি’ আটক! সুপ্রিম কোর্টে ধাক্কা যোগী সরকারের, ১০ লক্ষ টাকা জরিমানা

রেল সূত্রে জানা গিয়েছে এদিন, ভোর ৩টে ৪০ মিনিটের দিকে ১২২৬১ নম্বর ট্রেনের একটি খালি রেকের প্যান্ট্রি কারে হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দমকলকে খবর দেন ঘটনাস্থলে কর্তব্যরত রেল আধিকারিকরা। ১৫-২০ মিনিটের মধ্যে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দাঁড়িয়ে থাকার ট্রেনে কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কারো দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে।