সপ্তাহে দ্বিতীয় কর্মব্যস্ত দিনে পেট্রোল ডিজেলের দামের হাল হকিকত জেনেছেন কি? বৃষ্টিমুখর শহরে ট্রাফিকে আটকে হঠাৎ করেই দেখলেন গাড়ি তেল প্রায় ফুরিয়ে এসেছে। তাহলে পেট্রোল পাম্পে যাওয়ার আগে আপনাকে জানিয়ে দিই শহর কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol price) হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। আপনার যদি ডিজেল কেনার দরকার পড়ে তাহলে সে ক্ষেত্রে এক লিটারের জন্য দিতে হবে ৯৯ টাকা ৮২ পয়সা। 

শহর কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য মেট্রো সিটিতে পেট্রোল ডিজেলের দামের (Diesel Price) কী হাল এবার সেটা জেনে নেওয়া যাক। সেপ্টেম্বরের প্রথম দিনে রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা, এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মায়ানগরী মুম্বইতে এক লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৮৩ পয়সা এবং পেট্রোলের দাম ১১১ টাকা ২১ পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা।

পশ্চিম এশিয়ার লাগাতার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে যেভাবে কাঁচা তেলের দাম বাড়ছে সে কারণে দফায় দফায় ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। যদিও বেশ কিছুদিন ধরে পেট্রোল বা ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন হয়নি। কিন্তু উৎসবের মরশুমে দাম কি আদৌ কমবে নাকি উল্টে আরও মহার্ঘ হয়ে যেতে পারে জ্বালানি, তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় সাধারণ মানুষ।