বাংলাদেশে (Bangladesh) ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর পদ এবং দেশত্যাগের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন মহম্মদ ইউনুস। এবার ইউনুসের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার (asif mahmud sajib bhuiyan) বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠল!
এই অভিযোগ অস্বীকার করে আসিফ (asif mahmud sajib bhuiyan) জানিয়েছেন, 'অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমায় শুধু ১০ শতাংশ দিয়ে দেবেন। চলতে কষ্ট হচ্ছে।' এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার দাবি, হাজার হাজার কোটি টাকা অস্ট্রেলিয়া, দুবাই, সুইৎজারল্যান্ড ও সিঙ্গাপুরে পাচার করেছেন আসিফ। পর্তুগালেও জমি কিনেছেন তিনি।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, আসিফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দুর্নীতির মাধ্যমে কামানো টাকা বিদেশে পাচার করেছেন। এরমধ্যে দুবাইয়ে পাচার করেছেন ৪,৫০০ কোটি, অস্ট্রেলিয়ায় ২,০০০ কোটি, সিঙ্গাপুরে ৩,০০০ কোটি টাকা। অভিযোগ উঠেছে যে ওই টাকা দিয়ে বিদেশে সম্পত্তি কেনা হয়েছে। বিনিয়োগ করা হয়েছে অন্যান্য ক্ষেত্রে।
আরও পড়ুন: আফগানিস্তানে একা ঘুরতে গিয়েই বিপদ! মুজাহিদিনের হাতে ধৃত কেরলমের মহিলা ভ্লগার
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিতভাবে তদন্ত করতে হবে।
বিভিন্ন প্রকল্পের টেন্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছে ওই ছাত্রনেতার। আসিফের আমলে সেতু নির্মাণ, পানীয় জল, স্টেডিয়াম ও অন্যান্য প্রকল্প তৈরির খরচ কয়েক হাজার কোটি টাকা বাড়িয়ে দেখানো হয়েছে। এছাড়া হেলিকপ্টারে ভ্রমণ, পাঁচতারা হোটেলে যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস ও গাড়িতে যাতায়াত করেও দেদারে সরকারি টাকা উড়িয়েছেন তিনি। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে আসিফের বাবা ও তাঁর দুই সহকারীরও।
আরও পড়ুন: সহজে হার মানব না: গুরুগ্রামে অভিযুক্তকে বাইকার সিয়ার কড়া হুঁশিয়ারি
















