হড়পা বান বিপর্যয়ে ধুলিষ্যাৎ নেপাল (Nepal Flash Flood)। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ৪২০০-র বেশি মানুষ। এই বিপর্যয়ের জেরে চিনের (China) দিকেই আঙুল তুলেছে নেপাল।
চিনের থেকে হিমবাহের গতিবিধি, জলস্তর, ভারী বৃষ্টি ও আবহাওয়ার আগাম তথ্য চেয়েছিল কাঠমান্ডু। কিন্তু তা দেয়নি চিন। উপরন্তু, নেপালের এই তথ্য চাওয়ার দাবি খারিজ করে দিয়েছে চিন। বেজিংয়ের দাবি, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য নেপালকে (Nepal Flash Flood) দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: নেপালের পর এবার হড়পা বানে তছনছ গ্র্যান্ড ক্যানিয়ন! নিখোঁজ বহু
হিমবাহ ধসে ভয়াবহ হড়পা বানের ঠিক ৩ মাস আগে কাঠমান্ডুতে এই ধরনের বিপর্যয়ের ঝুঁকি নিয়ে বৈঠক করেছিলেন নেপাল ও চিনের আধিকারিকরা। নেপালের জলবিদের বক্তব্য, হিমবাহ বা সংশ্লিষ্ট এলাকায় কোনও অস্বাভাবিক পরিবর্তন শুরু হলে তার আগাম খবর চেয়েছিল নেপাল। কিন্তু সেই ধরনের তথ্য পর্যাপ্তভাবে পাওয়া যায়নি বলে অভিযোগ।
এদিকে নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ মিলছে না। নেপালের National Disaster Risk Reduction and Management Authority জানিয়েছে, হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন।
অন্যদিকে, নেপালের হড়পা বানে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১০। তার মধ্যে নেপালে মারা গিয়েছেন ৭৯৪ জন। তিব্বতে মৃতের সংখ্যা ১৬। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।
নেপালের বিধ্বংসী আকস্মিক বন্যা বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক আঘাত হেনেছে। বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৫৫০ মেগাওয়াট কমে গিয়েছে। এই কঠিন সময়ে নেপালকে সহায়তা করতে ভারত এগিয়ে এসেছে। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে প্রয়োজনে নেপালকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে ভারত।
আরও পড়ুন: দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙা হল দুর্গাপুরে! কেন অবমাননা?
২৬ অগাস্ট ত্রিশূলী ও লেন্দি খোলা নদী অববাহিকায় হড়পা বানে নেপালের অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিধ্বংসী বন্যার পর অজ্ঞাতপরিচয় মৃতদেহের গণকবর দেওয়া শুরু হয়েছে। প্রশাসনের তরফে চিতওয়ানের দেবঘাট জঙ্গলে শত শত কবর খুঁড়েছে। পচতে থাকা দেহগুলিকে এখানে কবর দেওয়া হবে।
















