শরীরচর্চা আর সম্প্রীতির মেলবন্ধন, রবিবাসরীয় কলকাতায় ‘রান ফর লাইফ’

কুয়াশাঘেরা রবিবার সকালে এক অন্যরকম উদ্দীপনার সাক্ষী থাকল সল্টলেকের রাজপথ। স্বাস্থ্য সচেতনতা, মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত হলো ৫ কিলোমিটারের বিশেষ ম্যারাথন ‘স্বপ্রাণ তৃষ্ণা – রান ফর লাইফ’। ‘টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশন’ এবং ‘ইআইআইএলএম-কলকাতা’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ ডেপুটি হাই কমিশন। এদিন সকালে সল্টলেকের ইআইআইএলএম ডিএন ৯ ক্যাম্পাস থেকে ম্যারাথনের সূচনা হয়।
এই দৌড়ের বিশেষত্ব ছিল এর অন্তর্ভুক্তিমূলক চরিত্র। শিশু থেকে প্রবীণ, ছাত্রছাত্রী থেকে চাকুরিজীবী— সব বয়সের এবং সব স্তরের মানুষ এদিন কাঁধে কাঁধ মিলিয়ে পা মেলান। উদ্যোক্তাদের মতে, এই আয়োজন কেবল শরীরচর্চার প্রচার নয়, বরং একটি সুস্থ ও সহানুভূতিশীল সমাজ গঠনের ডাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহা, প্রিয়াঙ্কা সরকার, বিধায়ক দেবাশিস কুমার এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াজগৎ থেকে উপস্থিত ছিলেন কিংবদন্তি ফুটবলার জোসে ব্যারেটো, সুভাষীশ রায় চৌধুরী এবং মেহতাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের সিইও শিপ্রা বন্দ্যোপাধ্যায়।
ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান তথা অধিকর্তা অধ্যাপক ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, সুস্থ থাকা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি যৌথ সামাজিক দায়বদ্ধতা। যখন বিভিন্ন প্রজন্মের মানুষ একই লক্ষ্যে শামিল হন, তখন তা সামাজিক বন্ধনকে আরও মজবুত করে এবং সহমর্মিতার শিক্ষা দেয়। এই ধরনের উদ্যোগ আগামী দিনে মানুষকে আরও ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক জীবনযাপনে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কনকনে শীতের আমেজ গায়ে মেখেই এদিন শহরবাসী দৌড়লেন আগামীর এক সুন্দর এবং সুস্থ জীবনের সন্ধানে।
আরও পড়ুন- সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক
_
_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

Related Articles

'পানেঙ্কা শট', উৎপল সিনহার কলম
2d ago

গুন্ডাদমন আইন আদতে প্রতিপক্ষ দমনের চেষ্টা , সরব কুণাল
Jul 13

বিজেপি রাজ্যে সরকারি হাসপাতালে ৬ দিনে ৫ প্রসূতির মৃত্যু
Jul 12

'ফুটবল নৈতিকতা', উৎপল সিনহার কলম
Jul 12

সেঞ্চুরি ছুঁল গীতার অনুবাদের ভাষা, এবার কুড়মালি ও সাঁওতালিতে শ্রীমদ্ভগবদ্গীতা
Jul 9

'ভোজিনা বুবিস্তা কেপ ভার্দে', উৎপল সিনহার কলম
Jul 5
More from অন্যান্য
View All →
'বারেসি ও মালদিনি', উৎপল সিনহার কলম
Jun 28

ট্রাম্প রক্ষা পেলেও ভাগ্য বদলাল না নেতানিয়াহুর!
May 29

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর
May 14

সোশ্যাল মিডিয়া এফেক্ট! রোহিতের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারির পর কী বললেন অভিযুক্ত
Apr 17

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের
Apr 11
