কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
অন্যান্য

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভোজনরসিকদের সেই চিরন্তন আক্ষেপ মেটাতে এবার ‘বিশ্বের সবচেয়ে মুচমুচে’ ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এল জনপ্রিয় খাদ্যবিপণি সংস্থা ওয়াও মোমো। শুধুমাত্র বিজ্ঞাপনী চমক নয়, নিজেদের এই দাবিকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে প্রমাণ করে দেখাল তারা। সংস্থার পক্ষ থেকে শুরু হয়েছে এক বিশেষ প্রচার অভিযান— ‘এন্ড অফ ডিবেট’ অর্থাৎ তর্কের অবসান।

সাধারণত দেখা যায়, ফ্রেঞ্চ ফ্রাইজ পরিবেশনের কিছু সময় পরেই তার স্বাদ ও মুচমুচে ভাব হারিয়ে ফেলে। কিন্তু ওয়াও মোমোর দাবি, তাদের নতুন এই পণ্য দীর্ঘক্ষণ একইরকম মুচমুচে থাকবে। এই দাবিকে যাচাই করতে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতার মতো বড় শহরগুলিতে এক অভিনব পরীক্ষার আয়োজন করা হয়েছিল। প্রায় দেড় হাজার খাদ্য বিশেষজ্ঞ, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ মানুষকে নিয়ে চালানো হয় এই পরীক্ষা। প্রতিযোগিতার ময়দানে ওয়াও! মোমোর ফ্রাইজের সঙ্গে রাখা হয়েছিল অন্যান্য প্রথম সারির কুইক সার্ভিস রেস্টুরেন্ট বা কিউএসআর ব্র্যান্ডের ফ্রাইজ।

সংস্থা সূত্রের খবর, ৩০, ৪৫ এবং ৬০ মিনিট— এই তিনটি সময়ের ব্যবধানে ফ্রাইজগুলির স্বাদ ও গঠন পরীক্ষা করা হয়। দেখা যায়, সময়ের সঙ্গে অন্য ব্র্যান্ডের ফ্রাইজগুলি নরম হয়ে গেলেও ওয়াও! মোমোর ফ্রাইজ দীর্ঘ এক ঘণ্টা পরেও সমান মুচমুচে ও সতেজ রয়েছে। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা সিএমও মুরলী কৃষ্ণন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ভালো পণ্যের জন্য বাড়তি প্রচারের প্রয়োজন হয় না। আমরা চেয়েছিলাম গ্রাহকরা নিজেরাই পরখ করে দেখুন। যখন পণ্যের গুণমান অকাট্য হয়, তখন সততাই হয়ে ওঠে সেরা বিপণন।”

২০০৮ সালে একটি ছোট কিয়স্ক দিয়ে শুরু হওয়া এই সংস্থাটি বর্তমানে ৯০টিরও বেশি শহরে ৮৫০টিরও বেশি আউটলেট চালাচ্ছে। ওয়াও মোমো, ওয়াও চায়না এবং ওয়াও চিকেনের পর এবার তাদের এই বিশেষ ফ্রেঞ্চ ফ্রাইজ বাজারে বড়সড় আলোড়ন ফেলবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র স্বাদ নয়, দীর্ঘক্ষণ মুচমুচে থাকার এই গুণের মাধ্যমেই প্রতিযোগিতার বাজারে অন্যদের টেক্কা দিতে চাইছে এই ঘরোয়া ব্র্যান্ডটি। আপাতত সমাজমাধ্যম থেকে শুরু করে বিপণন কেন্দ্র— সর্বত্রই এই ‘মুচমুচে’ তর্কে মজেছেন খাদ্যপ্রেমীরা।

আরও পড়ুন- জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from অন্যান্য

View All →