বিশ্ব ফুটবলে ব্যক্তিগত সেরা পুরস্কার ব্যালন ডি'অর (Ballon d'Or 2026)। সারা বছর ফুটবলপ্রেমীদের নজর থাকে এই পুরস্কারের দিকে। বিশ্বকাপের বছরে প্রকাশিত হল  ব্যালন ডি'অর-র মনোনয়নের তালিকা। কারা আছেন এই তালিকায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও এই তালিকায় স্থান পেয়েছেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার  স্বীকৃতি হিসেবে জায়গা পেয়েছেন মেসি। তবে প্রাথমিক তালিকাতেও জায়গা হল না রোনাল্ডোর। 

 মেসির প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে ফ্রান্সের পোস্টার বয় কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) এবং ইংল্যান্ডের গোলমেশিন হ্যারি কেন (Harry Kane)-কে।  প্রাথমিক তালিকায় আছেন ভিনিসিয়াস জুনিয়র, ইয়ামাল এবং হালান্ডও।  তবে চমক অবশ্যই কেপ ভার্দের ভোজিনহা।

এই তালিকায় আছেন জুড বেলিংহ্যাম, লাউতারো মার্তিনেজ এবং ভিটিনহাওসমান দেম্বেলে, আচরাফ হাকিমি, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, খভিচা কোয়ারাতসখেলিয়া, মাইকেল ওলিসে, দেকলান রাইস, ফাবিয়ান রুইজ এবং উইলিয়াম সালিবা। তালিকায় আরও রয়েছেন লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্ডেজ, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, রদ্রি, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, জুলিয়ান কুইনোনেস, সাদিও মানে ও পাব কুবার্সি।

২০২৬ ব্যালন ডি'অরে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের তালিকায় ভোজিনহার সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, আর্সেনালের ডেভিড রায়া, পিএসজির মাতভেই সাফোনভ, বার্সেলোনার হোয়ান গার্সিয়া, বরুসিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেল, চেলসির এমিলিয়ানো মার্তিনেজ, আল আহলির এদুয়ার্দ মেন্দি, আল হিলালের ইয়াসিন বোনো এবং অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সিমোন। 

মহিলাদের তালিকাতেও একাধিক বড় নাম রয়েছে। বার্সেলোনার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন, এওয়া পায়োর, ক্লদিয়া পিনা, প্যাট্রি গিহারো এবং আলেক্সিয়া পুতেয়াসের মতো তারকারা মনোনয়ন পেয়েছেন। 

এদিকে, বেকহ্য়ামের পথ হেঁটে স্পেনের ক্লাব কিনতে পারেন মেসি। বর্তমানে ইন্টার মায়ামির মালিকানা রয়েছে বেকহ্যামের।