অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে স্বপরিবারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ইঞ্জিনিয়ার। এই ঘটনায় নাম জড়াল এই রাইফেল শুটিং কোচের।  এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রাইফেল কোচকে। 

গত ১৬ ও ১৭ অগাস্টের মধ্যবর্তী রাতে রাজমহেন্দ্রবরমের রোড-কাম-রেল ব্রিজ থেকে গোদাবরী নদীতে ঝাঁপ দেন থিলাপুরী নুকারাজু, তাঁর স্ত্রী মীনা, কন্যা সৌজন্য এবং ১০ বছরের নাতি। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় শিশুটির প্রাণরক্ষা হয়। কিন্তু নুকারাজু এবং দুই মহিলার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ নুকারাজুর লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে।

 শেখ সাদিক খান নামে এক রাইফেল শুটিং কোচের নাম উঠে আসে এই আত্মহত্যার ঘটনায়। জোর করে ধর্মান্তকরণ, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ এনে ওই কোচের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এরপর উত্তরপ্রদেশের মিরাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আত্মঘাতী ইঞ্জিনিয়ারের অভিযোগ তাঁকে মানসিকভাবে হেনস্থা করছিলেন সাদিক, নানা ভাবে চাপ সৃষ্টি করছিলেন। 

 গত ১৬ অগাস্ট এই ঘটনা ঘটে। তার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল সুইসাইড নোটে নাম থাকা সাদিক।  এরপর পাঁচ রাজ্যে পালিয়ে বেড়ায় সে। অবশেষে মিরাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। রাইফেল কোচের সঙ্গে তাদের কীভাবে আলাপ হল সব তদন্তের আওতায় আনা হচ্ছে। 
-----