আগামী সেপ্টেম্বর মাসে সিএবিতে এজিএম। তার আগে বিতর্কের শেষ নেই বঙ্গ ক্রিকেট সংস্থায়। রাজ্যে পালাবদলের পরেই ক্রিকেটের সদর দফতরে শুরু হয়েছে একাধিক বিতর্ক। আগের মতো আর নিরঙ্কুশ ক্ষমতায নেই বর্তমান শাসক গোষ্ঠীর। বিরোধী শিবিরের পক্ষ থেকে বারবার তাদের নিশানা করা হচ্ছে। এমনকি আগামী এজিএমে বেশ কয়েকটি পদে ভোটাভোটিও হতে পারে।

 তবে তার আগে হোটেল বিতর্কে মুখ খুললেন অভিযুক্ত সুব্রত সাহা। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের উঠেছে অভিযোগ। তিনি সিএবির একাধিক কমিটিতে ছিলেন, তাঁর মালিকানাধীন একটি হোটেলকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে যা স্বার্থের সংঘাতের সামিল। এই পরিস্থিতিতে সুব্রত সাহা পাল্টা মুখ খুলেছেন। তাঁর তির অভিযোগকারী মহাদেব চক্রবর্তী এবং প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার বিরুদ্ধে।

 কয়েকদিন আগেই সিএবির প্রাক্তন কমিটি সদস্য সুব্রতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে ওম্বুসম্যান তথা কলকাতা হাইকোর্টের অবসাপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে। অভিযোগ ছিল সুব্রত যে ক্লাব হোটেলের অংশীদার সেই হোটেল সঙ্গে সিএবি বারবার চুক্তি করেছে এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন এতে। এটা স্বার্থের সংঘাত।

 এই নিয়ে সুব্রত বলেছেন, ২০২২ সালে আমার মালিকানাধীন একটি হোটেলে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সেই সময় সভাপতি ছিলেন অভিষেক ডালমিয়া। স্বার্থের সংঘাতের অভিযোগ তখন আনা হয়নি। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে আনা হচ্ছে।

 এ বিষয়ে অভিষেক পাল্টা বলেছেন, আমি কোন অভিযোগ করিনি আমার নাম শুধুই জড়ানো হচ্ছে। ২০২২ সালে সিএবির সঙ্গে কোন হোটেলের লেনদেন হয়েছে কিনা সেটা আমি জানি না। যদি হয়ে থাকে সেটা সঠিক বলতে পারবেন সচিব ও কোষাধ্যক্ষ কারণ ওয়ার্ক ওর্ডারে তারাই সই করেন। সভাপতি করেন না। 

টালা থানার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন সুব্রত। তাঁর কথায়, বর্তমানে বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি  আমাদের ক্লাবের কিছু অংশ নিয়ে আপত্তি জানান এরপর টালা থানা আমাদের কাছে  কিছু জানতে চান। আমার মনে হয় নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে টালা থানার আধিকারিক দিক দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে যার নেপথ্যে অভিষেক জালিমিয়া এবং মহাদেব চক্রবর্তী রয়েছেন।

 

 এই অভিযোগ খারিজ করে দিয়ে অভিষেক বলেছেন, আমি টালার সঙ্গে কখনও কথা বলিনি জীবনে কখনো ওইখানে যাইনি।

 সিএবিতে এখন হাওয়া গরম।  কারণ ইতিমধ্যেই একটি পদ খালি হয়েছে পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই ৭০ বছর বয়স হয়ে যাওয়া সরতে হতে পারে বর্তমান সহ-সভাপতি নিশীথ রঞ্জন দত্তকে। ফলে আগামী এজিয়ামে এই দুটি পদে ভোটাভুটি হতে পারে।