হাজতবাসের মেয়াদ আরও বাড়ল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং অত্যাচারের অভিযোগে গত ১১ই আগস্ট তাঁকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। গত ১১ অগাস্ট চুঁচুড়া জেলা আদালতের পক্ষ থেকে অভিষেককে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার তাঁকে আদালতে পেছনে পেশ করা হলে ১৪দিনের জেলহেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২৮শে আগস্ট ফের তাঁকে আদালতে পেশ করা হবে। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া সঙ্গে তিন বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। অভিযোগ ওঠে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় দুজনে বিদেশে ঘুরতে যান। কিন্তু তারপর ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন ক্রিকেটার। তাদের মধ্যে আরও দূরত্ব হয়।এরআগেও তাদের মধ্যে অশান্তি হয় কিন্তু পুলিশে অভিযোগ করেননি তরুণী।
শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন চিকিৎসক পড়ুয়া তরুণী। মগরা থানায় ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রথমে ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যান সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর অভিযোগকারী তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।হাইকোর্টের পক্ষ থেকে তাকে গ্রেফতারের করার নির্দেশ দেওয়া হয়।
আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি সিএবি বা তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সিএবি। এই ঘটনা নিয়ে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করেননি। যদিও ভাইকে সমর্থন করে বা্র্তা দিয়েছেন ক্রিকেটার ঈশান পোড়েল।
















