আরও বিপাকে অভিষেক পোড়েল। এবার বাংলা দল থেকেও ব্রাত্য হতে হলে তাঁকে শুক্রবার আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের(Bengal Senior Men’s Probables ) নাম ঘোষণা হল। লাল বল এবং সাদা বলের জন্য দুটি আলাদা স্কোয়াদ ঘোষণা করা হয়েছে। কিন্তু একটিতেও নাম নেই অভিষেক পোড়েলের।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং অত্যাচারের অভিযোগে গত ১১ই আগস্ট তাঁকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। গত ১১ অগাস্ট চুঁচুড়া জেলা আদালতের পক্ষ থেকে অভিষেককে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
গত ১৪ অগাস্ট তাঁকে আদালতে পেশ করা হলে ১৪দিনের জেলহেফাজতের নির্দেশ দেওয়া হয়ে। আপাতত জেল হেফাজতে রয়েছে তরুণ ক্রিকেটার। প্রথম থেকেই বিষয়টি নিয়ে ঘিরে চলো নীতি নিয়ে ছিল সিএবি।
কিন্তু শুক্রবার দল ঘোষণা পরেই স্পষ্ট হয়ে গেল আপাতত অভিষেককে ব্রাত্য রাখছে বঙ্গ ক্রিকেট সংস্থা। গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অভিষেককে দলে রাখলে আরও বিতর্ক তৈরি হতো। তাই আপাতত তাঁকে স্কোয়াডে রাখা হল না।
এর আগে অবশ্য অভিষেক পোড়েলের ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সৌরভ এদিন বলেন, এটা একজনের ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমার এখন কিছু বলা উচিত নয়। তবে দিল্লি ক্যাপিটালস সিদ্ধান্ত এখন নেবে কিনা সেটার ক্ষেত্রে বলতে পারি। আইপিএল দেরি আছে। কেস কোনদিকে যায় দেখা হবে। আবারও বলছি, এটা একজনের ব্যক্তিগত বিষয়। সেই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা কোনওভাবেই ঠিক নয় এখন। আইন আইনের পথে চলবে।
















