IFL- চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু রাজ্যে পালাবদলের পর   সমস্যা পিছু ছাড়ছে না  বন্দ্যোপাধ্য়ায়ের ক্লাবকে।। আইএসএল-এ খেলার জন্য চূড়ান্ত পেমেন্ট(অংশগ্রহণকারী অর্থ) করতে আরও সময় চেয়েছে ডায়মন্ড হারবার ক্লাব। তবে এআইএফএফ ২ দিনের বেশি অপেক্ষা করতে রাজি নয়। চলতি সপ্তাহে ক্লাবের আইএসএল ভাগ্য চূড়ান্ত হতে পারে। 

চলতি মরশুমে প্রত্যেক আইএসএল ক্লাবকে অংশগ্রহণের জন্য মোট ১ কোটি ১০ লক্ষ টাকা দিতে হচ্ছে। দু'টি কিস্তিতে ৫৫ লক্ষ টাকা করে এই অর্থ জমা দেওয়ার কথা। দ্বিতীয় কিস্তি জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ আগস্ট। ১৩টি ক্লাব নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিলেও ডায়মন্ড হারবার বাড়তি সময় চায়। দ্বিতীয় কিস্তির টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার বেলা ১২টা। কিন্তু এখনও বকেয়া টাকা ফেডারেশনকে দিতে পারেনি ডায়মন্ড হারবার। তারা আরও সময় চেয়েছেন টাকা দেওয়ার জন্য। আগামী ১০ অক্টোবর থেকে আইএসএল শুরু হওয়ার কথা। 

সূত্রের খবর, প্রয়োজনে ক্লাবের মালিকানা অন্য রাজ্য বিক্রির কথাও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। সবেমিলিয়ে ডায়মন্ডহারবার ক্লাবও কি হাতছাড়া হতে চলেছে অভিষেকের? এটাও এখন বড় প্রশ্ন।  গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলে সুযোগ পায় ডায়মন্ড হারবার এফসি। কিন্তু এরপরেই ক্লাবটির আয় নিয়ে তদন্ত শুরু হয় ফলে সব আটকে যায়। এমনকি, মেসির আগমনের দিন কেন ডায়মন্ড হারবার অল স্টার্সকে খেলানো হয়, এই নিয়েও চর্চা তুঙ্গে ওঠে।