মানচিত্র বিতর্ক যেন কিছুতেই কাটছে না। কয়েকদিন আগেই রাষ্ট্র সংঘের প্রকাশিত মানচিত্র নিয়ে জলঘোলা হয়েছিল। এবার ভারত আফগানিস্তান টি২০ সিরিজের প্রমোতে ফিরে এল মানচিত্র বিতর্ক।

ভারত সফরে  তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে আসছে আফগানরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এক্স হ্যান্ডলে এই প্রোমো প্রকাশ করেছে। ভারতের যে ম্যাপ দেখানো হয়েছে, তাতে চটেছে ভারত ও পাকিস্তান দুই দেশের মানুষই।  ভিডিও-তে দুই দেশের ম্যাপ দেখানো হয়। ভারতের ম্যাপের মধ্যে প্রথম অংশে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তানকে  দেখানো হয়।  তাতে আফগানিস্তানের উপর ক্ষুব্ধ পাকিস্তান। 

সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ড এই মানচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। মহসিন নকভিদের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রককে। প্রয়োজনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে তারা। বিষয়টি নিয়ে  আন্তর্জাতিক মঞ্চেও সরব হতে পারে পাকিস্তান। যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত। সীমান্ত নির্ধারণ ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশই জটিল বিরোধে জড়িয়ে রয়েছে।

এখানেই শেষ নয়, ভিডিও-র শেষ অংশে  ধীরে ধীরে পাক অধিকৃত কাশ্মীরের অংশটিকে ভারতের ম্যাপ থেকে আসতে আসতে মুছে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয় নেটিজেনদের একাংশ।  পাক অধিকৃত হলেও  কাশ্মীর ভারতের অংশ কেন এমন ভিডিও প্রকাশ করল তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। ভারতীয় বিদেশ মন্ত্রক এবং বিসিসিআই ব্যবস্থা নিতে পারে।