সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আগামী বছর ক্রিকেটের একদিনের বিশ্বকাপ। ১৬ বছর পর আবার  একদিনের বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া(Team India)। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে কীভাবে জড়িয়ে টিম ইন্ডিয়া, তুলে ধরা হল এই প্রতিবেদনে। 

২০১০ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। পরের বছর ২০১১ সালে আইসিসি একদিনের বিশ্বকাপ  জেতে ধোনির ভারত। ১৬  বছর পর আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন টিম ইন্ডিয়ার ভক্তরা।

 এর আগে ভারত দু বার একদিনের বিশ্বকাপ জিতেছে, দু বারই ভারতের সঙ্গে স্পেন যোগ আছে।  ১৯৮৩ সালেও কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। ১৯৮২ সালে  ফুটবল বিশ্বকাপে অবশ্য স্পেন জেতেনি। পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইটালি। কিন্তু ১৯৮২ সালে  বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল স্পেনে। অর্থাৎ ভারতের চ্যাম্পিয়নের সঙ্গে  স্পেনের যোগ গভীর।

তবে আর্জেন্টিনার সঙ্গে বিষয়টি বিপরীত। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরগুলোই ভারত ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি। ২০২২ সালে মেসিদের চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর ভারত রানার্স হয়। ১৯৭৮ বা ১৯৮৬ সালে  আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার  পরের বা আগের বছরে ভারত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এবার তাই স্পেন যোগে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট ভক্তরা।